অর্থ লিপি

৫ জুন ২০২৬ শুক্রবার ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

সি পার্ল কক্সবাজারে সেরা সমুদ্র সৈকত হোটেল হিসেবে পুরস্কৃত

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশের শেয়ার বাজারে তালিকাভুক্ত  ভ্রমণ ও অবকাশ খাতের কোম্পানি সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড (SEAPEARL) বাংলাদেশ ট্রাভেল, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি অ্যাওয়ার্ড ২০২৪ এ সেরা সমুদ্র সৈকত হোটেল হিসেবে পুরস্কার পেয়েছে।

দ্য মনিটর বাংলাদেশের আয়োজনে এ পুরস্কার পেয়েছে হোটেল সি পার্ল।

পুরস্কার গ্রহণ করে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পার কর্পোরেট ডিরেক্টর ড. মাশা মাহজাবিন কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং রিসোর্টের মান ধরে রাখার প্রতিশ্রুতি দেন। এ সময় তিনি বলেন, সি পার্ল হসপিটালিটি গ্রুপ দেশের অভ্যন্তরীণ পর্যটনকে উৎসাহিত করার পাশাপাশি বিদেশী পর্যটকদের আকৃষ্ট করতে কাজ করে যাচ্ছে।

উল্লেখ্য, সি পার্লের অন্যান্য উদ্যোগের মধ্যে রয়েছে সি পার্ল ক্রুজ (সুন্দরবন), সি পার্ল সুন্দরবন ইকো রিসোর্ট, লা ভিলা ওয়েস্টার্ন (সি পার্ল ম্যানেজড) এবং বেঙ্গল ভ্যাকেশন ক্লাব।

শিগগিরই সি পার্ল বান্দরবান ইকো রিসোর্ট চালু করতে যাচ্ছে, যা দেশের পর্যটন শিল্পে ইতিবাচক প্রভাব ফেলবে বলে জানান তিনি।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।