দেশে মোবাইল ডেটার যেন মেয়াদ না থাকে সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে, কেউ না মানলে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে সমসাময়িক বিষয়ে টেলিকম খাতসংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।
এসময় প্রতিমন্ত্রী জানান, কোটা সংস্কার আন্দোলনে চলমান সহিংসতায় এ পর্যন্ত অবকাঠামো ও ব্যবসা-বাণিজ্য মিলে প্রায় ১৮ হাজার কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। সাম্প্রতিক সহিংসতার কারণে উদ্ভূত পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত সাত লাখ ফ্রিল্যান্সারকে ক্যাশ ইনসেনটিভ দিতে বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে।
সময় তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, ফ্রিল্যান্সারদের একটা প্রণোদনা দিতে চাই, ইন্টারনেটের দাম আরও কমানো যায় সেজন্য কাজ করা হচ্ছে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।