অর্থ লিপি

২৫ অক্টোবর ২০২৬ রবিবার ৯ কার্তিক ১৪৩৩

শান্তকে ভুল ফিল্ডিং সাজানোয় ফিল্ডিং সাজিয়ে দিলেন পন্ত

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট শেষ হওয়ার কথা ছিল। তবে বাংলাদেশ গতকালই অলআউট হওয়ায় ২৮০ রানের বিশাল জয় পেয়েছে রোহিত শর্মার দল।

এদিকে দুই দলের মাঠের খেলা আগেভাগেই শেষ হলেও ম্যাচটির রেশ রয়ে গেছে এখনো। ম্যাচ চলাকালেই দুই দলের ক্রিকেটারদের কথোপকথনের বেশ কিছু ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, পন্ত ব্যাট করছেন, তবে নিজে ব্যাটিংয়ে থাকলেও পন্ত বাংলাদেশের ফিল্ডিং সাজিয়ে দিচ্ছেন। অফ সাইডে বাংলাদেশের দুই ফিল্ডারকে পাশাপাশি দাঁড়ানো দেখে পন্ত হাত দিয়ে মিডউইকেটের দিকে ইশারা করে বাংলাদেশি অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে বলছিলেন, ‘এখানে একজন ফিল্ডার দাও। এখানে ফিল্ডার কম আছে।’

পন্তের এই পরামর্শ মেনে মিড উইকেট অঞ্চলে একজন ফিল্ডার নিয়ে আসেন শান্ত। হঠাৎ কেন বাংলাদেশের ফিল্ডিং সাজিয়ে দিতে গেলেন পন্ত। চেন্নাইয়ে সেঞ্চুরি করা এই ব্যাটার এর ব্যাখ্যায় ম্যাচ শেষে বললেন, ‘ক্রিকেটে কীভাবে আরও ভালো করা যায়, এ নিয়ে অজয় (ভারতীয় সাবেক ক্রিকেটার অজয় জাদেজা) ভাইয়ের সঙ্গে আমার কথা হয় প্রায়। সেটা নিজের দলের হোক বা অন্য দলের হোক। আমি দেখলাম একই পজিশনে বাংলাদেশের দুজন ফিল্ডার আছে। তাই ওকে (শান্তকে) বলেছিলাম একজন ফিল্ডার সেখানে রাখতে।’

ব্যাট হাতে দাঁড়িয়েও প্রতিপক্ষের ফিল্ডিং সাজিয়ে দেওয়া পন্ত অবশ্য সে ইনিংসে ভালোই করেছেন। খেলেছেন ১০৯ রানের ইনিংস, যা ছিল প্রায় দুই বছর পর তার প্রথম টেস্ট।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।