অর্থ লিপি

২০ এপ্রিল ২০২৬ সোমবার ৭ বৈশাখ ১৪৩৩

অস্ট্রেলিয়ায় নিবন্ধিত হলো রেনাটার ঔষধ

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশের শেয়ারবাজারের তালিকাভুক্ত ঔষধ ও রসায়ন খাতের কোম্পানি রেনাটা পিএলসির (RENATA)ঔষধ নোভেলা-১ প্রথমবারের মতো অস্ট্রেলিয়ায় নিবন্ধিত হয়েছে।

জানা গেছে, রেনাটা Levonorgestrel 1.5 mg এর প্রাথমিক চালান পাঠিয়েছে, যা তার নোভেলা-১ ব্র্যান্ড নামে পরিচিত, যা অস্ট্রেলিয়ায় রেনাটার প্রথম নিবন্ধিত পণ্য। অস্ট্রেলিয়ায় নোভেলা-১-এর বিতরণ ও বাণিজ্যিকীকরণ করবে রেনাটার অংশীদার নোভা ফার্মাসিউটিক্যালস অস্ট্রালেসিয়া পিটি লিমিটেড।

১৯৭৯ সালে পুঁজিবাজারে আসা রেনাটা পিএলসি ১৯৭২ সালে মার্কিন ওষুধ জায়ান্ট ফাইজারের একটি কোম্পানি হিসেবে বাংলাদেশে যাত্রা করে। ১৯৯৩ সালে ফাইজার স্থানীয় শেয়ারহোল্ডারদের কাছে তাদের মালিকানা বিক্রি করে চলে যায় এবং কোম্পানির নাম ফাইজার (বাংলাদেশ) লিমিটেডের বদলে হয় রেনাটা লিমিটেড।বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে কোম্পানিটির ওষুধ রফতানি হচ্ছে।

কোম্পানিটির অনুমোদিত মূলধন ২৮৫ কোটি ও পরিশোধিত মূলধন ১১৪ কোটি ৬৯ লাখ ৬০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ২ হাজার ৯১২কোটি ৪৩ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১১ কোটি ৪৬ লাখ ৯৬ হাজার ৪৯১। এর মধ্যে ৫১.২৯ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ১৯.৬৯ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ২২.৬৭ শতাংশ বিদেশী বিনিয়োগকারী ও বাকি ৬.৩৫ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।