অর্থ লিপি

২৩ জুলাই ২০২৬ বৃহস্পতিবার ৮ শ্রাবণ ১৪৩৩

ব্যাংকের ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভা বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশের ব্যাংক খাতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ও হাইব্রিড পদ্ধতিতে সভা আয়োজন বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বুধবার  কেন্দ্রীয় ব্যাংক এই বিষয়ে এক  প্রজ্ঞাপন জারি করেছে।

উল্লেখ্য ২০২০ সালে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হলে আলাদা কয়েকটি প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক ভিডিও কনফারেন্সের মাধ্যমে ও হাইব্রিড পদ্ধতিতে ব্যাংকের পরিচালনা পর্ষদ, নির্বাহী কমিটি, অডিট কমিটি ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির সভা আয়োজনের অনুমতি দেয়। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধ, ব্যাংকের ব্যয়ে কৃচ্ছ্রসাধন এবং বিদ্যুৎ ও জ্বালানি-সাশ্রয় নিশ্চিত করার লক্ষ্যে এভাবে বিভিন্ন ধরনের সভা আয়োজনের অনুমতি দেয় নিয়ন্ত্রক সংস্থা। হাইব্রিড পদ্ধতির সভায় কিছুসংখ্যক সদস্য সরাসরি ও অন্য সদস্যরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নিতে পারেন।

গতকাল বুধবারের  প্রজ্ঞাপনে বাংলাদেশ বলেছে, বর্তমানে দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব উল্লেখযোগ্য হারে কমে আসায় এবং দেশে বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উন্নতি হওয়ায় ব্যাংকের নিয়মিত কার্যক্রম যথাযথভাবে চলমান রাখতে আগের সার্কুলার লেটার বা আদেশগুলো বাতিল করা হয়েছে। তবে শতভাগ দেশি মালিকানাধীন নয়, এমন ব্যাংক-কোম্পানির বিদেশি পরিচালকেরা পরিচালনা পর্ষদ ও পর্ষদের সহায়ক কমিটিগুলোর সভায় অনলাইনে যুক্ত হয়ে অংশ নিতে পারবেন।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।