পাকিস্তানকে ২ টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ করে আজ রাতেই দেশে ফিরছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।পাকিস্তান সফর শতভাগ সাফল্যের পরে আজ রাতে দেশে ফিরলেও বাঁহাতি অলরাউন্ডার সাকিব আল হাসান ফিরছেন না। তিনি ইংল্যান্ড গিয়ে কাউন্টি ক্রিকেট আসরে একটি চারদিনের ম্যাচ খেলবেন।
আগামী ১২/১৩ সেপ্টেম্বর ভারত সফরে যাবেন জাতীয় ক্রিকেট দল। ২ টেস্ট ও ৩ টি২০ ম্যাচের সিরিজ খেলবে সেখানে বাংলাদেশ দল। ১৯ সেপ্টেম্বর প্রথম টেস্ট দিয়ে সিরিজ শুরু হবে।
এ কারণে গতকাল মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সিরিজ শেষ হতেই আর দেশে ফিরতে বিলম্ব করছেন না ক্রিকেটাররা। আজ রাতে দুই দফায় দেশে ফিরবেন নাজমুল হোসেন শান্তরা। প্রথম ধাপে রাত ১১টায় এবং দ্বিতীয় ধাপে রাত ২টায় ঢাকায় অবতরন করবে দল।
সাকিব ৪ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ছুটি শুরুর এবং ইংলিশ কাউন্টি ক্রিকেটে খেলার ছাড়পত্র পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে। সেখানে সারে কাউন্টির হয়ে সমারসেটের বিপক্ষে ৪ দিনের একটি ম্যাচ খেলার কথা সাকিবের।
সর্বশেষ সরকারের নির্বাচিত সংসদ সদস্য সাকিব। তার বিরুদ্ধে প্রথমে একটি হত্যা মামলা এবং পরবর্তীতে দুর্নীতি, শেয়ার কেলেঙ্কারিসহ বেশ কয়েকটি মামলা হয়েছে। তাই আপাতত দেশে ফিরবেন না তিনি।
সবাই দেশে ফিরলেও তাই ইংল্যান্ড যাবেন সাকিব। সেখান থেকে সরাসরি ভারতে এসে দলের সঙ্গে যোগ দেবেন।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।