অর্থ লিপি

৫ জুন ২০২৬ শুক্রবার ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

এসএমই খাতের এমকে ফুটওয়্যারের বন্ড অনুমোদন

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

এসএমই প্ল্যাটফর্মে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমকে ফুটওয়্যার পিএলসির ৫৫ কোটি টাকার বন্ড ইস্যুর অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বন্ডটি অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত হবে।

আজ বৃহস্পতিবার (৭ই মার্চ) বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯০২তম কমিশন সভায় এ বন্ড ইস্যুর অনুমোদন দেয়া হয়।

বন্ডটির কুপন রেট বাংলাদেশ ব্যাংকের সুদহার নির্ণয়ের স্মার্ট পদ্ধতির সাথে আরও ২ শতাংশ মার্জিন রেট যোগ করে নির্ধারন করা হবে। যার কুপন রেটের রেঞ্জ হবে ৯ থেকে ১১.৫ শতাংশ পর্যন্ত।

বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের কাছে ইস্যু করা হবে। এ বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা। বন্ডটি ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে এমকে ফুটওয়্যারের ক্রেতার সম্মতি এবং কার্যকরী মূলধনের প্রয়োজনীয়তা মেটাতে ব্যবহার করবে।

বন্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছে কমিউনিটি ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড এবং অ্যারেঞ্জার হিসেবে কাজ করছে আলফা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।