অর্থ লিপি

১ মে ২০২৬ শুক্রবার ১৮ বৈশাখ ১৪৩৩

বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

এক যুগ পর বিসিবির সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপন। আজ বুধবার (২১ আগস্ট) বিসিবির নতুন সভাপতি করা হয়েছে ফারুক আহমেদকে।

ফারুক আহমেদ বাংলাদেশের হয়ে ৭টি ওয়ানডে খেলেছেন। বাংলাদেশের এই সাবেক ক্রিকেটার বাংলাদেশের হয়ে ১৯৮৮ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত খেলেছেন।

জাতীয় দলের সাবেক অধিনায়ক হিসেবে ক্রিকেট বোর্ডের কাউন্সিলরশিপ আগে থেকেই ছিল ফারুকের। সেই সুবাদেই জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় যুক্ত হলেন পরিচালক পদে। সেখান থেকেই চলে এলেন ক্রিকেট বোর্ডের সভাপতি পদে।

এর আগে দীর্ঘ এক যুগ বিসিবির সভাপতির পদে ছিলেন নাজমুল হাসান পাপন। ২০১২ সালে সভাপতি মনোনয়ন এবং ২০১৩ সালের নির্বাচনের পর এই আসনে বসেন তিনি।

আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) রুদ্ধশ্বাস বৈঠক । ইতিমধ্যে বৈঠকে যোগ দিয়েছেন ফারুক আহমেদ। একইসঙ্গে দেখা গেছে নাজমুল আবেদীন ফাহিমকেও। এছাড়া ইনাম ও মাহমুব আনামকেও দেখা গেছে।

এছাড়া আম্পায়ার্স কমিটির সদস্য ইফতেখার আহমেদ মিঠুও যোগ দিয়েছেন বৈঠকে।

বিসিবির গঠনতন্ত্র মোতাবেক পরিচাল বোর্ডের সদস্যদের অন্তত ৯ জন উপস্থিত থাকলেই চলবে। তবে পরিচাল না হলেও এতে উপস্থিত হয়েছেন ফারুক আহমেদ এবং নাজমুল আবেদীন ফাহিম।

আজ বেলা ১১টায় শুরু হওয়া এই বৈঠকে পরিচালকদের মধ্যে আরও উপস্থিত আছেন আকরাম খান, সাইফুল আলম স্বপন, ফাহিম সিনহা, খালেদ মাহমুদ সুজন ও সালাউদ্দিন চৌধুরি।

আজ বুধবার (২১ আগস্ট) অনলাইনে হওয়া বোর্ড মিটিংয়ে পদত্যাগের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন নাজমুল হাসান পাপন। তিনি পদত্যাগ পত্র ইমেইলে পাঠিয়েছেন।

বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।