অর্থ লিপি

২০ এপ্রিল ২০২৬ সোমবার ৭ বৈশাখ ১৪৩৩

গতকাল প্রকাশিত ১১ টি কোম্পানির লভ্যাংশ ঘোষণার খবরাখবর

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

শেয়ার বাজারে তালিকাভুক্ত বিভিন্ন খাতের ১১ টি কোম্পানি গতকাল ২৪ অক্টোবর ২০২৪ তারিখে, ৩০ শে জুন ২০২৪ সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।

কোম্পানিগুলোর লভ্যাংশ ঘোষণার খবরাখবর এক নজরে-

ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড

সাধারণ শেয়ার হোল্ডারদের জন্য ২৫ শতাংশ এবং স্পন্সর ডিরেক্টরদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। বর্তমান ইপিএস: ৫.৪৮ টাকা। পূর্বের ইপিএস ৫.২২ টাকা। রেকর্ড ডেট ১৪ নভেম্বর ২০২৪, বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৩ ডিসেম্বর ২০২৪।

ক্রাউন সিমেন্ট পিএলসি

শেয়ার হোল্ডারদের জন্য ২১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। বর্তমান ইপিএস ৬.৭৪ টাকা পূর্বের ইপিএস ৪.১১ টাকা। ন্যাভ ৫৬.৯৯ টাকা, রেকর্ড ডেট ১৩ নভেম্বর ২০২৪, বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১৮ ডিসেম্বর ২০২৪।

রানার অটোমোবাইলসের নগদ লভ্যাংশ ঘোষণা

আইটি কনসালটেন্টস লিমিটেড

শেয়ার হোল্ডারদের জন্য ১১ শতাংশ নগদ লভ্যাংশ  ঘোষণা করেছে। বর্তমান ইপিএস ২.৯৭ টাকা, পূর্বের ইপিএস ২.৪৫ টাকা, ন্যাভ ২০.৭৫ টাকা। রেকর্ড ডেট ১৪ নভেম্বর ২০২৪, বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১০ নভেম্বর ২০২৪।

ই-জেনারেশন লিমিটেড

শেয়ার হোল্ডারদের জন্য  ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। বর্তমান ইপিএস ১.৪৪ টাকা,পূর্বের ইপিএস ১.৪৫ টাকা, ন্যাভ ২৩.৩১ টাকা, রেকর্ড ডেট ৩ ডিসেম্বর ২০২৪, বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৬ ডিসেম্বর ২০২৪।

এডিএন টেলিকম লিমিটেড

শেয়ার হোল্ডারদের জন্য  ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। বর্তমান ইপিএস ২.৩১ টাকা,পূর্বের ইপিএস ৪.০০ টাকা, ন্যাভ ৩১.৩৫ টাকা। রেকর্ড ডেট ১৭ নভেম্বর ২০২৪, বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১৮ ডিসেম্বর ২০২৪।

এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত কোম্পানি বেঙ্গল বিস্কুটস লিমিটেড

শেয়ার হোল্ডারদের জন্য  ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। বর্তমান ইপিএস ২.৬১ টাকা ,পূর্বের ইপিএস ১.৪৬ টাকা। ন্যাভ ১৪.০৭ টাকা। রেকর্ড ডেট ২১ নভেম্বর ২০২৪, বার্ষিক সাধারণ সভা (এজিএম)  ১৯ ডিসেম্বর ২০২৪।

এসএমই প্ল্যাটফরমে তালিকাভুক্ত কোম্পানি নিয়ালকো অ্যালয়েজ লিমিটেড

শেয়ার হোল্ডারদের জন্য ৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। বর্তমান ইপিএস ১.৭৬ টাকা, পূর্বের ইপিএস ২.০৯ টাকা, ন্যাভ ১৫.০৮ টাকা। রেকর্ড ডেট ১৭ নভেম্বর ২০২৪, বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২১ ডিসেম্বর ২০২৪।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেড
শেয়ার হোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। বর্তমানে শেয়ার প্রতি লোকসান হয়েছে ৭.৫২ টাকা, আগে লোকসান ছিল ১.৬৭ টাকা, ন্যাভ ৯৮.১৫ টাকা। রেকর্ড ডেট: ১৭ নভেম্বর ২০২৪, বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৪ ডিসেম্বর।

নাহী অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেড

শেয়ার হোল্ডারদের জন্য ৪ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। বর্তমান ইপিএস ৬৮ পয়সা, পূর্বের ইপিএস ৮০ পয়সা, ন্যাভ ১৯.৪৮ টাকা, রেকর্ড ডেট ১৪ নভেম্বর ২০২৪। বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৩ ডিসেম্বর ২০২৪।

ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড

শেয়ার হোল্ডারদের জন্য ১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। বর্তমান ইপিএস ২০ পয়সা,পূর্বে লোকসান হয়েছিল ৫৭ পয়সা, রেকর্ড ডেট ১৩ নভেম্বর ২০২৪। বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৪ নভেম্বর ২০২৪।

সাইফ পাওয়ারটেক লিমিটেড

শেয়ার হোল্ডারদের জন্য ১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। বর্তমান ইপিএস ৭০ পয়সা, পূর্বের ইপিএস ৭৬ পয়সা, ন্যাভ ১৭.০১ টাকা। রেকর্ড ডেট ১৭ নভেম্বর ২০২৪। বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৩০ ডিসেম্বর ২০২৪।

আগামী রবিবার (২৭ অক্টোবর ) তারিখে কোম্পানিগুলি নো লিমিট প্রাইজে লেনদেন হবে। অর্থাৎ ঐ দিন কোম্পানিগুলোর দাম যত খুশি ততো দাম বাড়তে ও কমতে পারবে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।