দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্র খাতের কোম্পানি এপেক্স স্পিনিং এন্ড নিটিং মিলস লিমিটেড (APEXSPIN) চলতি অর্থবছরের ২য় প্রান্তিকের (অক্টোবর ২০২৩-ডিসেম্বর ২০২৩) ও (জুলাই ২০২৩-ডিসেম্বর ২০২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
২৫ শে জানুয়ারি ২০২৪, অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়েছে
২য় প্রান্তিকে কোম্পানিটি গত ৩ মাসে (অক্টোবর ২০২৩-ডিসেম্বর ২০২৪) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় হয়েছে ১.০২ টাকা। গত অর্থবছরের একই সময়ে ৩ মাসে শেয়ার প্রতি আয় ছিল ১.১০ টাকা। গত ৩ মাসে কোম্পানিটির আয় আগের চেয়ে ৮ পয়সা কমেছে।
অপরদিকে ৬ মাসে (জুলাই ২০২৩-ডিসেম্বর ২০২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১.৯১ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ১.৭২ টাকা। গত ৬ মাসে কোম্পানিটির আয় আগের চেয়ে ১৯ পয়সা বেড়েছে ।
গত ৩১শে ডিসেম্বর তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (NAVPS) হয়েছে ৬২ টাকা। যা আগের বছর ছিল ৬০.২১ টাকা।