অর্থ লিপি

২১ এপ্রিল ২০২৬ মঙ্গলবার ৮ বৈশাখ ১৪৩৩

ব্যাংক থেকে টাকার তোলার লিমিট ২ লাখ

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ব্যাংক থেকে টাকা উত্তোলনের সীমা আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। অর্থাৎ রবিবার (১১ আগস্ট) থেকে সপ্তাহজুড়ে একজন গ্রাহক এক হিসাব থেকে দুই লাখ টাকার বেশি তুলতে পারবেন না।

শনিবার (১০ আগস্ট) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) এক জরুরি বার্তায় এই নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনা বলা হয়, নিরাপত্তার কারণে শাখায় টাকা স্থানান্তর করতে সমস্যা হচ্ছে। এ জন্য এক হিসাব থেকে দুই লাখ টাকার বেশি উত্তোলন করা যাবে না। চেকের মাধ্যমে লেনদেন তদারকি জোরদার করতে হবে ও সন্দেহজনক লেনদেন বন্ধ করতে হবে।

তবে একজন গ্রাহক নগদ টাকা উত্তোলন করতে না পারলেও যেকোনও পরিমাণ নগদ টাকা স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারবেন।
বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা বলেন, নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হয়েছে। তবে আগের মতো পুলিশ কার্যক্রমে নেই। আবার এই সময়ে অনেকেই ব্যাংক থেকে বেশি নগদ টাকা উত্তোলন করে ব্যাংক খাতে অস্থিতিশীল করতে পারে। সে জন্য নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত।

এর আগে গত বৃহস্পতিবারও নিরাপত্তার স্বার্থে ব্যাংক থেকে টাকা উত্তোলনের সীমা আরোপ করা হয়েছিল। সেদিন এক হিসাব থেকে নগদ এক লাখ টাকা উত্তোলনের সীমা বেঁধে দেওয়া হয়েছিল।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।