সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরির সব গ্রেডে মেধার ভিত্তিতে ৯৩ শতাংশ নিয়োগের বিধান রেখে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।গতকাল মঙ্গলবার (২৩ জুলাই) এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুসারে, সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরির সব গ্রেডের চাকরিতে ৭ শতাংশ নিয়োগ হবে কোটার ভিত্তিতে।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। সেখানে উল্লেখ করা হয়, চাকরির সব গ্রেডে মেধার ভিত্তিতে নিয়োগ হবে ৯৩ শতাংশ। বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য ৫ শতাংশ, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য ১ শতাংশ এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য ১ শতাংশ কোটা বরাদ্দ রাখা হয়েছে।
তিনি বলেন, ‘আমরা আদালতের রায়ের একটি দাড়ি, কমা, সেমিকোলনও পরিবর্তন করিনি।’
সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও তথ্য প্রতিমন্ত্রী উপস্থিত ছিলেন।
গত রোববার সরকারি চাকরির কোটা নিয়ে রায় দেন আপিল বিভাগ। রায়ের পরের দিন এ সম্পর্কিত প্রজ্ঞাপন বিষয়ে অনুমোদন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।