অর্থ লিপি

২০ এপ্রিল ২০২৬ সোমবার ৭ বৈশাখ ১৪৩৩

টিসিবির পণ্য আগামীকাল থেকে বিক্রি শুরু

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সারা দেশে টিসিবির খোলা ট্রাকে পণ্য বিক্রি শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) থেকে। বাজারের চেয়ে কম দামে কেনা যাবে ভোজ্যতেল, চিনি, ছোলা, ডাল ও খেজুর। পাশাপাশি চলবে ফ্যামিলি কার্ডের মাধ্যমে বিক্রি কার্যক্রমও।

পবিত্র রমজান উপলক্ষে সারা দেশে টিসিবির খোলা ট্রাকে পণ্য বিক্রি শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার।

বাজারের চেয়ে কম দামে কেনা যাবে ভোজ্যতেল, চিনি, ছোলা, ডাল ও খেজুর। পাশাপাশি চলবে ফ্যামিলি কার্ডের মাধ্যমে বিক্রি কার্যক্রমও। তবে রমজানের বাজার নিয়ন্ত্রণ করা নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে বলে শঙ্কা ক্যাবের।

ভোজ্যতেল, চিনি, ছোলা, ডাল ও খেজুর- রমজানে এ পাঁচ পণ্যের চাহিদাই থাকে সবচেয়ে বেশি। বাজারে দাম বেশি থাকায় টিসিবির পণ্যেই ভরসা স্বল্প আয়ের মানুষের।

টিসিবি বলছে, মঙ্গলবার শুরু হচ্ছে বিক্রি কার্যক্রম। সেজন্য সব প্রস্তুতি শেষ করা হয়েছে। পণ্য নিতে নির্ধারিত ডিলারদের টাকা জমা দেওয়ার নির্দেশনা দেয়া হয়েছে।
নিয়মিত পণ্যের সঙ্গে মিলবে ছোলা ও খেজুর। সারাদেশে থাকবে চারশ’র বেশি ট্রাক। প্রতিটি ট্রাকে থাকবে ৪০০ ভোক্তার জন্য পণ্য। শুক্রবার বাদে বিক্রি চলবে সপ্তাহের বাকি দিনগুলোতে। টিসিবির দাবি, পণ্যের কোনো ঘাটতি হবে না।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।