অর্থ লিপি

২৯ এপ্রিল ২০২৬ বুধবার ১৬ বৈশাখ ১৪৩৩

ইয়াকিন পলিমারের উদ্যোক্তা পরিচালকের সব শেয়ার হস্তান্তর সম্পন্ন

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি ইয়াকিন পলিমার লিমিটেডের (YPL) ১০ জন উদ্যোক্তা পরিচালকদের সব শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন, কোম্পানি­টির  ৬ উদ্যোক্তা, ২ জন পরিচালক, ১ কর্পোরেট উদ্যোক্তা এবং ১ কর্পোরেট পরিচালক মিলে (১০ জন) কোম্পানিটির মোট ২ কোটি ২১ লাখ ৯৩ হাজার ৭৪৫ টি শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি আরও জানিয়েছে যে কোম্পানির পূর্ববর্তী ১০ জন উদ্যোক্তা পরিচালকের  মোট ২ কোটি ২১ লাখ ৯৩ হাজার ৭৪৫(২,২১,৯৩,৭৪৫) টি শেয়ার, কাপিতা প্যাকেজিং সলিউশন লিমিটেড, চাকলাদার রেজাউনুল আলম, মোহাম্মদ হারুনুর রশীদ এবং জনাব দিদারুল আলমের কাছে হস্তান্তর সম্পন্ন করেছেন।

গত ৪ ও ৭ জুলাই ২০২৪, তারিখে ডিএসই কর্তৃক প্রচারিত ঘোষণা অনুযায়ী  আলোচ্য শেয়ারগুলো ডিএসইর ট্রেডিং সিস্টেমের বাইরে গিয়ে, উপহার হিসেবে  হস্তান্তর সম্পন্ন করেছেন।

নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড কমিশনের (বিএসইসি) অনুমোদন অনুযায়ী, এসব শেয়ার লেনদেনের বাইরে উপহার হিসেবে হস্তান্তর সম্পন্ন  হয়েছে।

উল্লেখ্য, ইয়াকিন পলিমারের পরিচালকদের মোট শেয়ার আছে ২ কোটি ২৪ লাখ ৯২ হাজার ৮৭৯ টি ,এর মধ্যে হস্তান্তর সম্পন্ন  হয়েছে ২ কোটি ২১ লাখ ৯৩ হাজার ৭৪৫ টি শেয়ার, পরিচালকদের মোট শেয়ারের মধ্যে হস্তান্তর বাকি থাকল ২ লাখ ৯৯ হাজার ১৩৪ টি শেয়ার।

২০১৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইয়াকিন পলিমারের অনুমোদিত মূলধন ১০০ কোটি ও পরিশোধিত মূলধন ৭৩ কোটি ৬৯ লাখ ৯০ হাজার টাকা। রিজার্ভে আছে ৮ কোটি ২৯ লাখ টাকা। মোট শেয়ারসংখ্যা ৭ কোটি ৩৬ লাখ ৯৮ হাজার ৮১৭। এর মধ্যে ৩০.৫২ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ১৯.২৫ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ৫০.২৩ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।