অর্থ লিপি

১৪ জুন ২০২৬ রবিবার ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

ঈদের দিন বন্ধ মেট্রোরেল, মাংস বহন নিষেধ

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আগামীকাল ঈদের দিন সোমবার (১৭ জুন) মেট্রোরেল চলাচল করবে না বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ। তবে মঙ্গলবার (১৮ জুন) থেকে পূর্বের সময়সূচিতেই মেট্রোরেল চলবে।

এছাড়া মেট্রোরেলে পশুর চামড়া ও কাঁচা বা রান্না করা গোশত বহন করাও নিষেধ করা হয়েছে। অন্যান্য যেসব বিধিনিষেধ রয়েছে সেগুলোও পালনের অনুরোধ জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

গত বৃহস্পতিবার (১৩ জুন) বিকেলে রাজধানীর ইস্কাটনে ডিএমটিসিএল কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক এক সংবাদ সম্মেলনে এক কথা জানান।  

উল্লেখ্য, বর্তমানে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সকাল ৭টা ১০ মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত এবং মতিঝিল থেকে উত্তরা পর্যন্ত সকাল সাড়ে ৭টা থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচল করে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।