অর্থ লিপি

৮ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার ২৪ ভাদ্র ১৪৩৩

সিটি ব্যাংক ও ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে ব্যাংকাস্যুরেন্স চুক্তি সম্পন্ন

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের সাথে ব্যাংকাস্যুরেন্স চুক্তি স্বাক্ষর করেছে দেশের ব্যাংক খাতের জায়ান্ট সিটি ব্যাংক লিমিটেড। গ্রাহকদের সরাসরি বিমা সেবা দেওয়ার উদ্যোগ নিয়েছে বেসরকারি এই ব্যাংকটিএখন থেকে সিটি ব্যাংকের মাধ্যমে গ্রাহকেরা ডেল্টা লাইফ ইনস্যুরেন্সের জীবন বিমা সুবিধা নিতে পারবেন।

ব্যাংকাস্যুরেন্স ব্যবসার অধীনে লাইফ ইন্স্যুরেন্স পলিসি বিক্রয় করার লক্ষ্যে সিটি ব্যাংক, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাথে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ব্যাংক এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) কর্তৃক জারিকৃত ব্যাংকাসুরেন্স নির্দেশিকার আলোকে সিটি ব্যাংক তার গ্রাহকদের কাছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ইস্যুকৃত বীমা পলিসি অফার করবে।

সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন এবং ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) আনোয়ারুল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান, মাহিয়া জুনেদ ও কাজী আজিজুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক সাইফুল্লাহ কাওসার ও অরূপ হায়দার, চিফ ইকোনমিস্ট অ্যান্ড কান্ট্রি বিজনেস ম্যানেজার আশানুর রহমান এবং ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিশেষজ্ঞ পরামর্শদাতা সফিউল আলম খান চৌধুরী, সহকারী ব্যবস্থাপনা পরিচালক এম. আই. মিল্টন বেপারী সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।