অর্থ লিপি

২০ এপ্রিল ২০২৬ সোমবার ৭ বৈশাখ ১৪৩৩

শেয়ারবাজারে বিনিয়োগে সহজ শর্তে ঋণ বিতরণ করবে সিএমএসএফ

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড (CMSF) এবং কমিউনিটি ব্যাংক পিএলসির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

গতকাল মঙ্গলবার (২রা এপ্রিল) সিএমএসএফ কার্যালয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারকের আওতায় কমিউনিটি ব্যাংকের মাধ্যমে সিএমএসএফ মার্কেট ইন্টারমিডিয়ারিজদের অনুকূলে পুঁজিবাজারে বিনিয়োগের জন্য সহজ শর্তে ঋণ বিতরণ করবে।

মার্কেটে তারল্য প্রবাহ বাড়াতে ক্যাপিটাল মার্কেট ইন্টারমিডিয়ারিজদের (স্টক ব্রোকার, স্টকডিলার, মার্চেন্ট ব্যাংক, এ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, মার্কেট মেকার) অনুকূলে প্রাথমিকভাবে একশত কোটি টাকা ঋণ দেওয়ার উদ্দেশ্যে কমিউনিটি ব্যাংকের সাথেক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড এই সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে।

কমিউনিটি ব্যাংক পিএলসির মাধ্যমে স্বল্প সুদে এই চুক্তির মাধ্যমে সিএমএসএফ ফান্ড থেকে ইনিস্টিটিউশনাল মার্কেট ইন্টারমিডিয়ারিজদের কোটি এবং সাধারণ মার্কেট ইন্টারমিডিয়ারিজদেরকে কোটি টাকা করে ঋণ প্রদান প্রক্রিয়া আনুষ্ঠানিক ভাবে গতকাল থেকে শুরু হয়েছে।

সিএমএসএফের পক্ষে প্রতিষ্ঠানটির চিফ অব অপরেশনস মোঃ মনোয়ার হোসেন, এফসিএ,এফসিএমএ এবং কমিউনিটি ব্যাংকের পক্ষে ব্যাংকের সিওও শামসুল হক সুফিয়ানী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

সময় ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডের চেয়ারম্যান এবং সাবেক মুখ্য সচিবনজিবুর রহমান উপস্থিতি ছিলেন।

অনুষ্ঠানে সিএমএসএফের বোর্ড অব গভর্নরসের সদস্য এবং পলিসি ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান দেলোয়ার হোসেন এফসিএমএ, কমিউনিটি ব্যাংকের হেড অব আইসিসি মোঃ খায়রুল আলম, মতিঝিল শাখার ব্যবস্থাপক ভাইস প্রেসিডেন্ট ডঃ মোঃ আরিফুল ইসলাম এবং সিএমএসএফের হেড অব অপরেশনস মোঃ ওয়াসি আজমসহ ঊর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।