শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের রুপালী ব্যাংক পিএলসি ( RUPALIBANK) অনুমোদিত মূলধন বাড়ানোর অনুমতি পেয়েছে।
গত বৃহস্পতিবার (২০ মার্চ) অর্থ মন্ত্রণালয় থেকে এ অনুমোদন দেওয়া হয়।আজ রবিবার (২৪ মার্চ) ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
রুপালী ব্যাংক পিএলসিকে সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে অনুমোদিত মূলধন ১৮০০ কোটি টাকা বাড়িয়ে ২ হাজার ৫০০ কোটি টাকায় উন্নীত করার অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়।