আজ বৃহস্পতিবার (৭ই মার্চ) উভয় স্টক এক্সচেঞ্জের সুচক ও লেনদেন কমেছে। আজ দিনের প্রথম দিকে উভয় স্টক এক্সচেঞ্জের সূচক শুরুতে ইতিবাচক প্রবনতায় শুরু হলেও দিনশেষে উভয় স্টক এক্সচেঞ্জের সুচক নেতিবাচক ধারাতে আজকের লেনদেন শেষ হয়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ বৃহস্পতিবার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৫৩.৩৭ পয়েন্ট কমে ৬,১১২.৭৬ পয়েন্টে অবস্থান করছে। অপর দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ১২ পয়েন্ট কমে ২,০৯৪.৩৪ পয়েন্টে ও ডিএসই শরিয়াহ সূচক আগের দিনের তুলনায় ৯.১২পয়েন্ট কমে ১,৩৩৫.৮৯ পয়েন্টে অবস্থান করছে।
।
আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৯৬ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে মাত্র ৪৬ টির, দাম কমেছে ৩০৪ টির এবং ৪৬ শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। আজ ডিএসইতে ৭০৩.৭০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয়েছিল ৭৩০.৩৯ কোটি টাকার।আজ গতদিনের চেয়েছে২৬.৬৯কোটি টাকার কম লেনদেন হয়েছে।
অপর দিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) মূল্য সূচক ও লেনদেন উভয়ই কমেছে। আজ সিএসইতে ১১.২০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয়েছিল ২২.৭২ কোটি টাকার।আজ গতদিনের চেয়েছে ১১.৫২ কোটি টাকার কম লেনদেন হয়েছে।
আজ ডিএসইতে লেনদেন যদিও ৭০৩.৭০ কোটি টাকার, তবে বাজারে ছিলনা কোন প্রান। ৫৩.৩৭ সূচকের পতনে আজকের বাজারে ছিল নিস্তব্ধতা। ইদানিংকার বাজারের লেনদেন বাড়লেও বহু বিনিয়োগকারীদের কোন লাভ হচ্ছেনা । চিন্তায় তারা দিশেহারা হয়ে পরেছেন।
বাজার নিয়ে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের ২টি হাউজের অফিসে কিছু বিনিয়োগকারী ও অফিসারদের কাছে বাজার নিয়ে জানতে চাইলে, দিশেহারা হয়ে পরা কয়েকজন বিনিয়োগকারীকে আফসোস করে বলতে শোনা গেল ৩০/৪০% লস কিভাবে তুলব! তা ভেবে ঘুম আসছেনা আমাদের।
অনেকেই জানালেন ফ্লোর ওঠার পরে বাজারের সাথে তাল মেলাতে হিমসিম খাচ্ছে তারা, তারপরও কয়েকজন বিনিয়োগকারী জানালেন বাজারে এখন একটি আশার কথা হলো বাজারে মানুষ স্বাধীন ভাবে শেয়ার ক্রয় বিক্রি করতে পারছেন।
বাজার পতনে দিশেহারা বিনিয়োগকারীরা,গুজব যেন ছাড়ছেই না
শেয়ার বাজারকে কিছুতেই ছাড়ছেনা গুজব ও আতঙ্কের খবর। দেশে কোন কিছু হলেই এবং সারাবিশ্বে নেতিবাচক কিছু হলেই, তার প্রভাব পরে আমাদের শেয়ার বাজারে। কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য দেশের বা অন্য দেশের ইতিবাচক কোন খবরে আমাদের বাজারে কোন ইতিবাচক প্রভাব পরেনা।
গতকাল রাত থেকে ঢাকা শেয়ার বাজার ডট কমের ফোন নাম্বারে ফোন করে জানতে চেয়েছেন বেশ কিছু বিনিয়োগকারী, প্রায় সবার এক রকমের প্রশ্ন অনেকগুলো। কোম্পানি নাকি জেড ক্যাটাগরিতে চলে যাবে ,বাকি শেয়ারগুলোর ফ্লোর উঠবে নাকি ইত্যাদি।
ফেসবুকে দেখা গিয়েছিল গতকাল একধিক লোক আগামিকাল বাজার মাইর হবে, বাজার পতন হবে ইত্যাদি ইত্যাদি লিখে ছড়িয়েছে। মোট কথা বাজারের গুজব ও আতঙ্ক যেন কমছে না। দিন দিন বাড়ছে গুজবের পরিমান, বেড়েই চলছে। গুজব ও আতঙ্ক ছড়িয়ে এক জাতীয় লোক অনর্থক পৈশাচিক আনন্দ পায়।
আমাদের উচিৎ না জেনে, না বুঝে কোন স্পর্শকাতর বিষয় নিয়ে আজগুবি পোস্ট না দেয়া। পাশাপাশি কোথাও কোন নেতিবাচক খবর দেখেই সত্যতা যাচাই–বাছাই না করে কোন খবর সোসাল মিডিয়াতে ছড়িয়ে না দেয়া, এবং আতঙ্কিত না হওয়া ও আতঙ্ক না ছড়ানো।