প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ ওঠা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২৫শে মে) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর হড়গ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রফিকুল আলম।
গত ১৯ মে বিকালে রাজশাহীর পুঠিয়ার শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিএনপির জনসভায় দেওয়া এক বক্তব্যের জেরে তার বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগ ওঠে। এরপর তার বিরুদ্ধে রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে ৯টি মামলা হয়েছে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।