অর্থ লিপি

৬ সেপ্টেম্বর ২০২৬ রবিবার ২২ ভাদ্র ১৪৩৩

চলতি ফেব্রুয়ারির প্রথম ৯ দিনে রেমিট্যান্স এসেছে গত মাসের একই সময়ের চেয়ে বেশি

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

চলতি বছরের  ফেব্রুয়ারি মাসের প্রথম ৯ দিনে প্রবাসীরা বৈধ পথে ৬৩.১৭ কোটি  মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন। গতকাল (১১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। গত জানুয়ারি মাসে প্রবাসী আয় এসেছিল ২১০ কোটি মার্কিন ডলার।সে হিসাবে গত মাসের একই সময়ের চেয়ে গড়ে এখন পর্যন্ত বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

চলতি ফেব্রুয়ারির প্রথম ৯ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬.৯১ কোটি  ডলার। বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ২.৯৬ কোটি ডলার এসেছে। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে আসে ৫৩.১৬ কোটি  ডলার। এ ছাড়া বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৩.৯০ লাখ  ডলার।

নতুন বছরের প্রথম মাস জানুয়ারিতে প্রবাসী আয়ে কিছুটা উল্লম্ফন দেখা যায়। ছয় মাস পর জানুয়ারিতে প্রবাসী আয় ২০০ কোটি ডলার ছাড়িয়ে যায়। নতুন বছরে প্রবাসী আয়ে ইতিবাচক প্রবণতা থাকলেও এই ধারা আরও বাড়াতে হবে বলে মনে করেন ব্যাংক খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা।

দেশে গত ২০২৩ সালে সব মিলিয়ে প্রবাসী আয় আসে ২ হাজার ১৯০ কোটি ডলার, যা এর আগের বছর ২০২২ সালে ছিল ২ হাজার ১৩০ কোটি ডলার। অর্থাৎ ২০২৩ সালে প্রবাসী আয়ে প্রায় ৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। এর আগে ২০২১ সালে ২ হাজার ২০৭ কোটি, ২০২০ সালে ২ হাজার ১৭৩ কোটি ও ২০১৯ সালে ১ হাজার ৮৩৩ কোটি ডলারের প্রবাসী আয় আসে।

সেই হিসাবে গত পাঁচ বছরের মধ্যে ২০২৩ সালে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয় এসেছে। তা সত্ত্বেও প্রবাসী আয়ে যে প্রবৃদ্ধি হয়েছে, তা প্রত্যাশা পূরণ করতে পারছে না বলে মনে করেন বিশ্লেষকেরা। কারণ, প্রতিবছর দেশ থেকে যে হারে জনশক্তি রপ্তানি হয়ে থাকে, সে তুলনায় প্রবাসী আয়ে প্রবৃদ্ধি দেখা যাচ্ছে না।

উল্লেখ্য দেশে বৈধ পথের পাশাপাশি  বিকল্প পথে ও প্রচুর রেমিট্যান্স আসছে বলে জানা যায়।এটি রোধ করতে পারলে দেশের রেমিট্যান্স বহুলাংশে বৃদ্ধি পেত।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।