গতকাল বুধবার (৭ই ফেব্রুয়ারি) অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ঘোষণা দেন, কর্মীদের জরিমানা ছাড়াই কাজের সময়ের বাইরে বসের অযৌক্তিক ফোনকল এবং মেসেজ উপেক্ষা করার অধিকার দিয়ে আইন প্রণয়ন করতে যাচ্ছে অস্ট্রেলিয়া। নিয়ম লঙ্ঘনে নিয়োগকর্তাদের জন্য সম্ভাব্য জরিমানার বিধানও করা হবে এ আইনে।
এক প্রতিবেদনে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, একটি সংসদীয় বিলের অধীনে ফেডারেল সরকার প্রস্তাবিত বাণিজ্যিক সম্পর্ক আইনে পরিবর্তনের অংশ হিসেবে ‘সংযোগ বিচ্ছিন্ন করার অধিকার’ নিয়ে ভাবছে দেশটি। এ আইনটি কর্মীদের অধিকার রক্ষা করবে এবং কাজ ও জীবনের ভারসাম্য পুনরুদ্ধারে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।
নেতানিয়াহুর শর্ত যুক্ত যুদ্ধবিরতি প্রত্যাখ্যান
কর্মীদের ডিভাইস বন্ধ রাখার অধিকার দেয়া নিয়ে একই ধরনের আইন ফ্রান্স, স্পেন এবং ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশেও রয়েছে।
ক্ষমতাসীন মধ্য বামপন্থি লেবার পার্টির কর্মসংস্থান মন্ত্রী টনি বার্ক বুধবার এক বিবৃতিতে বলেন, অধিকাংশ সিনেটর এই আইনের প্রতি সমর্থন জানিয়েছেন।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বুধবার সাংবাদিকদের বলেন, আমরা বলতে চাচ্ছি যে, কেউ যদি দিনে ২৪ ঘণ্টার বেতন না পান তবে তাকে ২৪ ঘণ্টা অনলাইনে না থাকার জন্য বা সুলভ না থাকার জন্য শাস্তি দেয়া যাবে না।
মার্কিন ড্রোন হামলায় বাগদাদে কাতাইব হিজবুল্লাহ কমান্ডার নিহত
চলতি সপ্তাহের শেষের দিকেই এ বিলটি সংসদে উত্থাপন করা হবে বলে আশা করা হচ্ছে। বিলে অস্থায়ী থেকে স্থায়ী কাজের জন্য একটি সুস্পষ্ট বিধান ও অস্থায়ী শ্রমিক এবং ট্রাকচালকদের জন্য ন্যূনতম মানের মতো অন্যান্য বিধানও অন্তর্ভুক্ত রয়েছে।
তবে কিছু রাজনীতিবিদ, নিয়োগকর্তা এবং করপোরেট নেতা সতর্ক করে বলেছেন, কর্মীদের সংযোগ বিচ্ছিন্ন রাখার অধিকারটি বাড়াবাড়ি। এটি নমনীয় কর্মপরিবেশের দিকে অগ্রসর হওয়া এবং প্রতিযোগিতাকে প্রভাবিত করবে।
এই নিয়মকে সমর্থন জানিয়ে আসছে বামপন্থি গ্রিনস পার্টি। গত বছর তারাই প্রথম এটি প্রস্তাব করেছিল। দলটি জানিয়েছে, এ আইন হবে দলের জন্য বড় একটি জয়। গ্রিন পার্টির নেতা অ্যাডাম ব্যান্ডট টুইটারে বলেন, এই বিলের সমর্থনে লেবার, ছোট দলগুলো ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে একটি সমঝোতা হয়েছে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।