পুঁজিবাজারের তালিকাভুক্ত ওয়াটা কেমিক্যালস লিমিটেড (WATACHEM) আগামী রবিবার (২৬ নভেম্বর ) স্পট মার্কেটে লেনদেন শুরু হবে।
কোম্পানিটি জানিয়েছে যে, আগামী রবিবার কোম্পানিটি স্পট মার্কেটে লেনদেন শুরু হয়ে , চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। আগামী মঙ্গলবার (২৮ নভেম্বর) কোম্পানিটির রেকর্ড তারিখ।
কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ার হোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিবে।
আগামী ৬ জানুয়ারি ,২০২৪ ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।