অর্থ লিপি

৩০ জুলাই ২০২৬ বৃহস্পতিবার ১৫ শ্রাবণ ১৪৩৩

সিরিজ জয়ের প্রত্যাশায় আজ মাঠে নামছে বাংলাদেশ

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ওয়ানডে সিরিজ আইরিশদের ২-০ ব্যবধানে গুঁড়িয়ে দেওয়া বাংলাদেশের সামনে এখন মিশন টি-টোয়েন্টি। বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে কুড়ি ওভারের ম্যাচে প্রথম বারের মত হোয়াইটওয়াশের স্বাদ দিয়েছিল স্বাগতিক বাংলাদেশ।

শক্তিশালী দলের বিপক্ষে এমন সিরিজের পর আইরিশরা কঠিন বাধা হওয়ার কথা নয়। তার মধ্যে ওয়ানডে সিরিজে পাত্তাই  পায়নি আইরিশরা।

যদিও আয়ারল্যান্ড ভিন্ন ফরম্যাটে ভিন্ন ফল প্রত্যাশা করছে। তবে সব ছাপিয়ে নিজেদের সেরা ক্রিকেট খেলতে মুখিয়ে রয়েছে বাংলাদেশ। অন্তত লিটন দাস, রিশাদ হাসান, নাজমুল হোসেন শান্তদের অনুশীলনে সেই বার্তাই মিলেছে।

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে সোমবার দুপুর দুইটায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করেব গাজী টেলিভিশন ও টি-স্পোর্টস।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে জানিয়েছেন, ওয়ানডে সিরিজের মতো টি-টোয়েন্টি সিরিজেও একই লক্ষ্যে মাঠে নামবেন তারা, ‘আমরা একই ফল চাই, যেটা ওয়ানডে সিরিজে পেয়েছি। নিজেদের ভেতরে সেই কথা আলোচনা করেছি। একই প্রক্রিয়ায় মাঠে নামবো। কারণ, আমরা ভালো দল। খেলোয়াড়দের থেকে একটাই চাওয়া, নিজেদের প্রক্রিয়ায় স্থির থাকা। দিনকে দিন এই উন্নতির পথ বাতলে দিতে চাই।’

যদিও হাথুরুসিংহে জানিয়েছেন কাজটা মোটেও সহজ হবে না, কোনো ক্রিকেট ম্যাচই সহজ নয়। যদি এভাবে চিন্তা করি তাহলে ক্ষতির কারণ হবে। আমরা এখনও শুরুর সময়ে আছি। এভাবেই ক্রিকেটকে ভালোবাসি। প্রতি প্রতিপক্ষকে একইভাবে মূল্যায়ন করি। কিন্তু কাউকেই ভয় পাই না। আমাদের মন্ত্র এটাই।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।