অর্থ লিপি

২০ এপ্রিল ২০২৬ সোমবার ৭ বৈশাখ ১৪৩৩

আবারো দুটি জান্তা ঘাঁটি দখল বিদ্রোহীদের

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বিদ্রোহীরা মিয়ানমারের কাচিন রাজ্যে একদিনে দেশটির সামরিক বাহিনীর আরও দুটি ঘাঁটি দখল করেছে। গেলো সপ্তাহে রাজ্যটির পাকান্ত এবং মানসি শহরের দুটি ঘাঁটি দখলে নেয় কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি (কেআইএ) ও কাচিন পিপলস ডিফেন্স ফোর্স (কেপিডিএফ)।

বিদ্রোহী গোষ্ঠী দুটির সদস্যরা এ তথ্য নিশ্চিত করেছেন। তাদের বরাত দিয়ে গতকাল সোমবার (৫ই ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মিয়ানমারভিত্তিক সংবাদ সংস্থা মিয়ানমার নাউ।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (২রা ফেব্রুয়ারি) বিকেল ৪টায় কেআইএ এবং কেপিডিএফ মিয়ানমার সেনাবহিনীর নামতিন ঘাঁটি ঘেরাও করে হামলা চালায়। ঘাঁটিটি রাজ্যের রাজধানী মাইতকিনা শহরের সঙ্গে সংযোগকারী রাস্তার ১৪ মাইল পূর্বে পাকান্তে অবস্থিত।

কেপিডিএফের এক কর্মকর্তা বলেন, টানা চার ঘণ্টা যুদ্ধ করার পর জান্তা সেনারা সেখন থেকে পালিয়ে যায়।

বাংলা‌দেশে ফের আশ্রয় নিয়েছে ৭ মিয়ানমার বর্ডার গার্ড

পাকান্ত ক্যাম্পের পাশাপাশি ওইদিনই মানসি টাউনশিপের আরেকটি সেনাঘাঁটিও দখল করেছে কেআইএ ওকেপিডিএফ।

এর আগে, এক প্রাতিবেদনে দ্য ইরাবতি জানায়, মিয়ানমারজুড়ে হামলা জোরদার করেছে দেশটির জাতিগত বিদ্রোহীরা। এতে গত তিনদিনে পিডিএফ ও এথনিক আর্মড অর্গানাইজেশনসের (ইএও) হামলায় ৬২ সেনা নিহত হয়েছে। এছাড়া বেশকিছু সামরিক ঘাঁটিও দখল করেছে বিদ্রোহীরা।

গত ১৩ই নভেম্বর রাখাইনে অপারেশন-১০২৭ আবারও শুরু করার পর থেকে আরাকান আর্মি ১৬০টিরও বেশি জান্তা ঘাঁটি দখল করেছে, যার মধ্যে সিত্তওয়ের কাছে পাউকতাও শহর এবং চিন রাজ্যের পালেতওয়া টাউনশিপও রয়েছে।

সবশেষ  জান্তা সরকার এবার মিয়ানমারে চলতি সপ্তাহে তিন বছর পূর্ণ করলো। তবে এ মুহূর্তে তারা সবচেয়ে বড় ঝুঁকিতে আছে। গণতন্ত্রপন্থি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলো একের পর এক অঞ্চল দখল করে ক্রমেই রাজধানীর দিকে এগুচ্ছে। এতে, যেকোনো সময় পতন হতে পারে সেনাশাসনের।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।