অর্থ লিপি

৩০ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার ১৭ বৈশাখ ১৪৩৩

আর্থিক প্রতিবেদন নিরীক্ষার জন্য অডিট ফার্মের হালনাগাদ তালিকা প্রকাশ

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশের ব্যাংক ও নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোর আর্থিক প্রতিবেদন নিরীক্ষার জন্য যোগ্য ৩৯ অডিট ফার্মের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংক বৈধ অডিট ফার্মগুলোর হালনাগাদ তালিকা প্রকাশ করে।

হালনাগাদ তালিকা দেখতে  এখানে ক্লিক করুন ।

বাংলাদেশ ব্যাংকের তালিকায় যোগ্য অডিট ফার্মগুলো হলো এ কাশেম অ্যান্ড কোং, একনাবিন, আহমদ জাকের অ্যান্ড কোং, আহসান মনঞ্জুর অ্যান্ড কোং, অরুন অ্যান্ড কোম্পানি, আজিজ হালিম খায়ের চৌধুরী, বাসু ব্যানার্জি নাথ অ্যান্ড কোং, চৌধুরী ভট্টাচার্য অ্যান্ড কোং, দাস চৌধুরী দত্ত অ্যান্ড কোং, দেওয়ান নজরুল ইসলাম অ্যান্ড কোং, জি কিবরিয়া অ্যান্ড কোং, হুদা ভাসি চৌধুরী অ্যান্ড কোং, হক ব্যানার্জি দাস অ্যান্ড কোং, হাওলাদার ইউনুস অ্যান্ড কোং, হোসাইন ফরহাদ অ্যান্ড কোং, ইসলাম আফতাব কামরুল অ্যান্ড কোং, ইসলাম জাহিদ অ্যান্ড কোং, কে এম আলম অ্যান্ড কোং, খান ওয়াহাব শফিক রহমান অ্যান্ড কোং, এম জে আবেদিন অ্যান্ড কোং এবং এম এম রহমান অ্যান্ড কোং।

যোগ্য অডিট ফার্মগুলোর তালিকায় আরও রয়েছে এম জেড ইসলাম অ্যান্ড কোং, এমএবিএস অ্যান্ড জে পার্টনার্স, মাহফেল হক অ্যান্ড কোং, মালেক সিদ্দিকী ওয়ালী, মাসিহ মুহিত হক অ্যান্ড কোং, এমআরএইচ দে অ্যান্ড কোং, নূরুল ফারুক হাসান অ্যান্ড কোং, পিনাকী অ্যান্ড কোম্পানি, রহমান রহমান হক (কেপিএমজি), এস কে বড়ুয়া অ্যান্ড কোং, শফিক বসাক অ্যান্ড কোং, স্নেহাশিষ মাহমুদ অ্যান্ড কোং, সাইফুল শামসুল আলম অ্যান্ড কোং এবং জোহা জামান কবির রশীদ অ্যান্ড কোং।

দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) তালিকাভুক্ত প্রতিষ্ঠান থেকে সাধারণত দুই বছর পরপর যোগ্য অডিট ফার্মের নাম প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। এর আগে ২০২৩ সালের শেষের দিকে ৩১টি যোগ্য অডিট ফার্মের তালিকা প্রকাশ করা হয়েছিল। তখন আগের তালিকার অনেক প্রতিষ্ঠান অনিয়মে জড়িত থাকার কারণে বাদ পড়েছিল। গতকালের প্রকাশিত তালিকায় বাদ পড়া প্রতিষ্ঠানগুলোর মধ্য থেকে আটটি প্রতিষ্ঠানকে যোগ্য হিসেবে তালিকায় স্থান করে দিয়েছে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাটি।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।