অর্থ লিপি

৬ সেপ্টেম্বর ২০২৬ রবিবার ২২ ভাদ্র ১৪৩৩

ইউক্রেনে ট্যাংক-সাঁজোয়া যান পাঠাচ্ছে ফ্রান্স

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনে আরও ট্যাংক ও সাঁজোয়া যান পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে ফ্রান্স। এগুলো চালাতে ইউক্রেনীয় সেনাদের বিশেষভাবে প্রশিক্ষণও দেওয়া হবে। এক প্রতিবেদনে সোমবার (১৫ই মে) এ খবর জানিয়েছে আল জাজিরা।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি প্যারিসের এলিসি প্রাসাদে নৈশভোজে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে যোগ দিতে রবিবার গভীর রাতে ফ্রান্সে যান। এরপরই কিয়েভের জন্য এই সামরিক সহায়তার ঘোষণা আসলো।

ম্যাক্রোঁ ও জেলেনস্কির তিন ঘণ্টা আলোচনা শেষে সোমবার এক বিবৃতিতে জানানো হয়, আগামী সপ্তাহে ইউক্রেনের একাধিক ব্যাটালিয়নকে প্রশিক্ষণ দেবে ফ্রান্স। ‘এএমএক্স-১০ আরসি’সহ কয়েক’শ সাঁজোয়া যান এবং হালকা ট্যাংক দেবে।

রাশিয়ার হামলা থেকে ইউক্রেনীয় জনগণকে রক্ষায় দেশটিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহেও জোর দিয়েছে প্যারিস।

ইউক্রেনে মস্কোর চলমান অবৈধ আগ্রাসনের সক্ষমতাকে দুর্বল করতে আরও নিষেধাজ্ঞার মাধ্যমে রাশিয়র ওপর সম্মিলিত চাপ বাড়ানোর প্রয়োজনীয়তায় একমত প্যারিস ও কিয়েভ।

ইউক্রেনে রুশ বাহিনীর বিরুদ্ধে প্রতীক্ষিত পাল্টা আক্রমণের জন্য জেলেনস্কির সেনাদের আরও প্রয়োজনীয় অস্ত্র ও গোলাবারুদের প্রয়োজন। রাশিয়ার ক্রমবর্ধমান ভয়াবহ বোমাবর্ষণে ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে প্রচুর অর্থেরও দরকার। এ অবস্থায় পাল্টা আক্রমণকে সামনে রেখে ইউরোপের মিত্র জার্মানি, ইতালি ও ফ্রান্সে মিত্র দেশগুলায় সফর করছেন জেলেনস্কি।

সম্প্রতি ইউক্রেনকে প্রায় ৩০০ কোটি মার্কিন ডলারের সামরিক সহায়তার ঘোষণা দিয়েছে জার্মানি। যা যুদ্ধ শুরুর পর সবেচেয়ে বড় সহায়তা দেশটির পক্ষ থেকে। এই যুদ্ধে ইউক্রেনের সবচেয়ে বেশি সামরিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। যত দিন প্রয়োজন কিয়েভকে সহায়তা দিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে মিত্ররা।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।