ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (UCB সেকেন্ড পারপেচুয়াল বন্ডের সাবস্ক্রিপশন আগামীকাল রবিবার (১৪ই জানুয়ারি) সকাল ১০টায় শুরু হবে। যোগ্য বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহের জন্য এ সাবস্ক্রিপশন চলবে ১৮ই জানুয়ারি বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।
ইউসিবি সেকেন্ড পারপেচুয়াল বন্ডের ন্যূনতম সাবস্ক্রিপশনের পরিমাণ ৫ হাজার টাকা বা এর গুণিতক। এতে সর্বোচ্চ কোনো সীমা রাখা হয়নি।
গত বছরের ২৬শে জুন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮৭৩তম সভায় ইউসিবির ৩০০ কোটি টাকার সেকেন্ড পারপেচুয়াল বন্ডের অনুমোদন দেয়াহয়েছিল। গত মাসে বন্ড ইস্যুর সম্মতি দেয় সংস্থাটি।
বন্ডটির আনসিকিউরড, কনটিনজেন্ট–কনভার্টেবল, ফুললি পেইড–আপ নন–কিউমুলেটিভ। এর মধ্যে ২৭০ কোটি টাকা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ও ৩০ কোটি টাকা পাবলিক অফারের মাধ্যমে ইস্যু করাহবে। বন্ডটির কুপন হার ৬–১০ শতাংশ। বন্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ৫ হাজার টাকা। বন্ড ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থে ইউসিবি টায়ার–১ মূলধন ভিত্তি শক্তিশালী করবে।
উল্লেখ্য, বন্ডটি অলটারনেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত হবে।
বন্ডটির ট্রাস্টির দায়িত্বে রয়েছে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড ও অ্যারেঞ্জারের দায়িত্ব পালন করছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড। এর ইস্যু ব্যবস্থাপনা দায়িত্বে রয়েছে প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড ও সোনালি ইনভেস্টমেন্ট লিমিটেড।