অর্থ লিপি

২১ এপ্রিল ২০২৬ মঙ্গলবার ৮ বৈশাখ ১৪৩৩

দেশে ৩০ প্রতিষ্ঠানকে চাল আমদানির অনুমতি

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বাজার নিয়ন্ত্রণে এবার ৩০ টি প্রতিষ্ঠানকে চাল আমদানির অনুমতি দিয়েছে খাদ্য মন্ত্রণালয়। প্রতিষ্ঠানগুলো মোট ৪৯ হাজার টন সিদ্ধ চাল ও ৩৪ হাজার টন আতপ চাল আমদানি করতে পারবে।

মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ হাবিবুর রহমান হোছাইনী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ বৃহস্পতিবার এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চাল আমদানির অনুমোদন পাওয়া আমদানিকারকদের ২৫ এপ্রিলের মধ্যের চাল দেশের বাজারে বাজারজাত করতে হবে। আমদানি করা চাল পুনঃপ্যাকেটজাত না করে আমদানি করা বস্তাতে করেই বিক্রি করতে হবে।

পাশাপাশি আমদানি করা চালের পরিমাণ, গুদামজাত ও বাজারজাতকরণের তথ্য সংশ্লিষ্ট জেলা খাদ্য নিয়ন্ত্রককে অবহিত করতে হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।