শেয়ারবাজারের তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ইয়াকিন পলিমার লিমিটেডকে (YPL) অধিগ্রহণ করবে ক্যাপিটা প্যাকেজিং সলিউশন লিমিটেড। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটিকে শর্তসাপেক্ষে অধিগ্রহণ কার্যক্রম সম্পাদন করার অনুমোদন দিয়েছে।
ক্যাপিটা প্যাকেজিং সলিউশন লিমিটেড ইয়াকিন পলিমারের উদ্যোক্তাদের ধারণকৃত ৩০.১১ শতাংশ শেয়ার অভিহিত মূল্য ১০ টাকা দরে কিনে নিয়ে কোম্পানিটিকে অধিগ্রহণ করবে, শেয়ার সংখ্যা ২ কোটি ২১ লাখ ৯৩ হাজার ৭৪৫ টি। স্টক এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমের বাইরে এই শেয়ার কেনাবেচা হবে।
অধিগ্রহণে দেওয়া বিএসইসির শর্তগুলো হচ্ছে
ক্যাপিটা প্যাকেজিংয়ের নামে শেয়ার স্থানান্তরের পর নতুন পর্ষদ করা হবে। পর্ষদের প্রত্যেক সদস্যের কমপক্ষে ২ শতাংশ শেয়ার থাকতে হবে। একই সাথে পরিচালকরা সম্মিলিত ভাবে মোট শেয়ারের ন্যূনতম ৩০ শতাংশ ধারণ করবেন।
নির্দেশনা জারির ৩০ দিনের মধ্যে শেয়ার হস্তান্তরের বিষয়টি বাস্তবায়ন করতে হবে।
নতুন পরিচালকদের শেয়ারে ৩ বছর লকইন থাকবে।
নির্দেশনায় বলা হয়েছে, কোম্পানির ঋণের বোঝা কমাতে উদ্যোগ নিবে নতুন পর্ষদ। একই সাথে কোম্পানির বর্তানে ৩৩.৯৫ কোটি টাকার ব্যাংক ঋণের দায়ভারও গ্রহণ করবে নতুনপর্ষদ।
শেয়ার হস্তান্তর হওয়ার দুই মাসের মধ্যে ক্রেতাদেরকে কোম্পানিটির উৎপাদন চালু করার নিশ্চয়তা দিতে হবে।
শেয়ার ক্রেতা ৪ জন হলেন, ক্যাপিটা প্যাকেজিং সলিউশন লিমিটেড (৭২,৬৯,৯৫০শেয়ার), জনাব চাকলাদার রেজাউনুল আলম (৭১,০৭,৫৬২ শেয়ার), জনাব মোহাম্মদ হারুনঅর রশীদ (৬৩,৪০,৭৫২ শেয়ার) এবং জনাব দিদারুল আলম (১৪,৭৫,৪৮১ শেয়ার)
ইয়াকিন পলিমারের ১১ শেয়ার বিক্রেতা হলেন, সাতক্ষীরা ফিড ইন্ডাস্ট্রিজ (৫২৪৬৩৫৬শেয়ার), ইয়াকিন এগ্রো প্রোডাক্টস (২৮২৩০৩৯ শেয়ার), কাজী আনোয়ারুল হক(২৭২৩১০৮ শেয়ার), কাজী নজিবুল হক (১৯১১১৭২ শেয়ার), এস.এম. আকতার কবির (১৭৪৮৭৮৫ শেয়ার), জুলিয়া পারভিন (১৩৮১০৭৫ শেয়ার), মালিহা পারভিন (১৫,৭৩৯০৬ শেয়ার), এস.এম. মনিরুজ্জামান (১৫,৬১,৪১৫ শেয়ার), সাবরিনা সামাদ (১৪,৭৪,৫৯৯ শেয়ার), এস.কে. জামিল হোসেন (১৪,৭৫,৪৮১ শেয়ার) এবং কাজী এমদাদুলহক (২,৭৪,৮০৯ শেয়ার)।
নতুন পরিচালকদের শেয়ারে ৩ বছর লকইন থাকবে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।