একটি জ্বালানি ট্যাংকার বিস্ফোরিত হয়ে অন্তত ৪০ জন নিহত হয়েছে পশ্চিম আফ্রিকার দেশ লাইবেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলে। আর এতে দগ্ধ হয়েছেন অনেকে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
লাইবেরিয়ার প্রধান চিকিৎসা কর্মকর্তা ফ্রান্সিস কাতেহর বরাত দিয়ে আজ বৃহস্পতিবার (২৮শে ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
মমতার নির্দেশ মুড়িগঙ্গায় ডুবে থাকা বাংলাদেশি জাহাজ তোলার
ফ্রান্সিস কাতেহ সাংবাদিকদের বলেন, ‘লাইবেরিয়ায় একটি গ্যাস ট্যাংকার বিস্ফোরণে ৪০ জন নিহত এবং বহু লোক আহত হয়েছেন। গুরুতর দগ্ধরা এখন হাসপাতালে। নিহতের সংখ্যা বাড়তে পারে।’
রয়টার্স বলছে, লাইবেরিয়ার লোয়ার বং কাউন্টির টোটোটাতে গত মঙ্গলবার গভীর রাতে একটি জ্বালানিবাহী ট্রাক দুর্ঘটনার কবলে পড়ে এবং এরপরই সেটি বিস্ফোরিত হয়। ঘটনাটি দেখতে সেখানে ছুটে আসা বহু মানুষও হতাহত হয়েছেন।
জাতিসংঘের পরিসংখ্যান অনুসারে, দুর্বল সড়ক নিরাপত্তা এবং দুর্বল অবকাঠামো সাব-সাহারান আফ্রিকা অঞ্চলকে বিশ্বের সবচেয়ে মারাত্মক অঞ্চলে পরিণত করেছে। এ অঞ্চলে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার ইউরোপীয় অঞ্চলের গড় থেকে তিনগুণ বেশি।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।