আজ সোমবার (২০ মে) রাজধানীর শেওড়াপাড়ার মেহফিল কনভেনশন হলে ঈদুল আজহা উপলক্ষে বিগত বছরের ধারাবাহিকতায় এবারও শুরু হয়েছে মিরপুর ফার্নিচার ঈদ উৎসব ২০২৪।
এ আয়োজনের উদ্বোধন করেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এবং বেগম রোকেয়া সরণি ব্যবসায়িক সমবায় সমিতির সভাপতি সালাউদ্দিন মাহমুদ জাহিদ।
অনুষ্ঠানে জানানো হয়, ঈদের আগের রাত পর্যন্ত আগারগাঁও থেকে মিরপুর-১০ পর্যন্ত রাস্তার দুই পাশে সব ফার্নিচারে দোকানে চলবে বিশাল এ মেলা। উৎসবে ১০০টিরও বেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। তারা নিজ নিজ শো-রুমে পণ্য প্রদর্শন করবেন।
মেলা খোলা থাকবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। মেলা উপলক্ষে প্রতিটি ফার্নিচার শোরুমে রয়েছে বিশেষ ছাড়ের অফারসহ আকর্ষণীয় পুরস্কার। প্রতি ২০ হাজার টাকার কেনা-কাটায় ক্রেতারা একটি করে স্ক্র্যাচ কার্ড পাবেন, যার মধ্যে রয়েছে অসংখ্য পুরস্কার।
এ বিষয়ে সালাউদ্দিন মাহমুদ জাহিদ বলেন, দেশীয় পণ্যের বাজার বড় করতে বর্তমান সরকার একদিকে বিদেশি পণ্য আমদানি নিরুৎসাহিত করছে, অন্যদিকে রফতানি বাড়াতে ব্যবসায়ীদের সব ধরনের সহযোগিতা দিচ্ছে। এ মেলার মাধ্যমে দেশের চাহিদা মিটিয়ে ফার্নিচার বিদেশে রফতানি বাড়াতে সহায়ক হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির সভাপতি সেলিম এইচ রহমান, মহাসচিব মো. ইলিয়াস সরকার, সাংগঠনিক সম্পাদক এ করিম মজুমদার প্রমুখ।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।