অর্থ লিপি

১৩ মার্চ ২০২৬ শুক্রবার ২৮ ফাল্গুন ১৪৩২

পদ্মা সেতু চালু হওয়ার পর মোংলা ইপিজেডে দেশি–বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

মোংলা ইপিজেডে কম্পোজিট কারখানা স্থাপনের জন্য ৮ কোটি ৯০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান উন শেং বিডি কোম্পানি। প্রতিষ্ঠানটি ফেব্রিক, গার্মেন্টস ও গার্মেন্ট অ্যাকসেসরিজ পণ্য উৎপাদন করবে। মোংলা ইপিজেডে এটিই এ ধরনের প্রথম বিনিয়োগ। প্রতিষ্ঠানটিতে ৫ হাজার ৪২১ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

উন শেং বিডি ওভেন ও নিট ফেব্রিক, প্যাডিং, কুইল্টিং, প্রিন্টিং ফেব্রিক, এমব্রয়ডারি ফেব্রিক, কোটেড ফেব্রিক, লেমিনেটেড ফেব্রিক, সব ধরনের ট্যাপ, নিট ও ওভেন গার্মেন্টস অ্যাকসেসরিজ সামগ্রী উৎপাদন করবে। কারখানা স্থাপনের লক্ষ্যে সম্প্রতি বেপজার সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে উন শেং বিডি। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ এবং উন শেং বিডির ব্যবস্থাপনা পরিচালক জি লাই ইয়াং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

বেপজা জানিয়েছে, পদ্মা সেতু চালু হওয়ার পর মোংলা ইপিজেডে দেশি–বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে। একসময় দেশের অন্য সাতটি ইপিজেডের তুলনায় পিছিয়ে ছিল মোংলা ইপিজেড। তবে ২০২২-২৩ অর্থবছরে লক্ষ্যমাত্রার দ্বিগুণ বা প্রায় ৬ কোটি ১০ লাখ (৬১ মিলিয়ন) ডলারের চুক্তি হয়েছে মোংলা ইপিজেডে বিনিয়োগের জন্য।

বর্তমানে মোংলা ইপিজেডে ৩১টি শিল্পপ্রতিষ্ঠান চালু রয়েছে। সেখানে কাজ করছেন প্রায় ১৫ হাজার বাংলাদেশি নাগরিক। এই ইপিজেডে এখন পর্যন্ত ২০ কোটি ৫০ লাখ ডলারের বিনিয়োগ হয়েছে। আর এখান থেকে ১১৬ কোটি ৯০ লাখ ডলার সমমূল্যের পণ্যসামগ্রী রপ্তানি হয়েছে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।