কয়েকমাস আগের অস্থির ডিম-মুরগির বাজার বর্তমানে কিছুটা স্থিতিশীল। তবে পোলট্রি খাবারের দাম বাড়িয়ে একটি মহল আবারও এই বাজার অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে জানা গেছে।
বাজারে পোলট্রি খাবারের দাম আবার বাড়তে শুরু করেছে। খাবারের দাম বাড়লে খামারিদের মুরগি উৎপাদনের খরচও বেড়ে যাবে। বাড়তি এই খরচ গিয়ে পড়বে ক্রেতাদের ওপর।
গত এক সপ্তাহে মুরগির খাবারের দাম কেজিপ্রতি সর্বোচ্চ সাড়ে তিন টাকা পর্যন্ত বেড়েছে জানিয়ে সুমন বলেন, ৫০ কেজির এক বস্তা খাবারের দাম ১৭৫ টাকা পর্যন্ত বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৫৭৫ থেকে ৩ হাজার ৬৭৫ পর্যন্ত। আগে যা ছিল ৩ হাজার ৪০০ টাকা থেকে ৩ হাজার ৫০০ টাকা।
চলতি বছরের মার্চে পোলট্রি ফিডের দাম ছিল ৩ হাজার ৭০০ টাকা। সেটি কয়েক দফায় কমে ৩ হাজার ৫০০ টাকায় এসেছিল। তবে আবারও সিন্ডিকেট করে দাম বাড়ানোর পায়তারা করছে ফিড কোম্পানিগুলো।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।