মার্কিন ডলারের মান কমায় আবারও বেড়েছে আন্তর্জাতিক বাজারে সোনার দাম।গতকাল বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) গত এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ স্তরে উঠেছে সোনার মূল্য।
মিডল ইস্ট ইকোনমির প্রতিবেদনে বলা হয়েছে, গত ৯ ফেব্রুয়ারির পর সোনার দাম বেড়েছে ০.১ শতাংশ। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ২০২৬ ডলার ৭ সেন্টে।
বিশ্বখ্যাত আর্থিক প্রতিষ্ঠান কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, এখন সোনার বাজারে মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে। সুদের হার কমাতে বিলম্ব করছে ফেড। আবার ভূরাজনৈতিক উদ্বেগ কমছে না। ফলে নিরাপদ আশ্রয় ধাতুটির দর বাড়ছে।
উল্লেখ্য আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়লেও দেশীয় বজারে সোনার দাম অপরিবর্তিত আছে।