আজ বুধবার (৮ই মে) রাজধানীর নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যালয়ে ৭টি বিভাগে ভ্রাম্যমাণ পরীক্ষাগার হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য দেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
জনগণ ও কৃষক হইচই করলেও দেশে কোথাও কোনো খাদ্য ঘাটতি নেই বলে জানান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন। চালের দাম বেড়ে গেলে জনগণ, আর কমে গেলে কৃষকরা হইচই শুরু করেন, বলেন খাদ্যমন্ত্রী।
আরও পড়ুন…
কৃত্রিম বুদ্ধিমত্তায় বিনিয়োগে আগ্রহী নয় শেয়ারবাজার বিনিয়োগগুরু ওয়ারেন বাফেট
তিনি বলেন, ভোক্তা ও সরবরাহকারীর মন পরিষ্কার না হলে পরীক্ষাগার গড়ে তুলে নিরাপদ খাদ্যের প্রাপ্যতা নিশ্চিত করা সম্ভব নয়।
খাদ্যঘাটতি নিয়ে মন্ত্রী বলেন, দেশে চালের দাম বেড়ে গেলে জনগণ হইচই শুরু করেন। আর কমে গেলে করেন কৃষকরা। তবে দেশে কোনও খাদ্য ঘাটতি নেই।
আরও পড়ুন…
হজ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর
খাদ্যসচিব ইসমাইল হোসেন জাইকার অর্থায়নে খাদ্যমান নিশ্চিতে দেশের সব বিভাগে পরীক্ষাগার গড়ে তোলার কাজ এগিয়ে নেয়া হচ্ছে। এসব উদ্যোগ বাস্তবায়ন হলে খাদ্যে ভেজাল ও দূষণ রোধ করা সম্ভব হবে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।