অর্থ লিপি

২০ এপ্রিল ২০২৬ সোমবার ৭ বৈশাখ ১৪৩৩

দক্ষিণ ভারতের ছবিতে শাকিব!

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

প্রথমবারের মতো ভারতে একাধিক ভাষায় প্রকাশ হতে যাচ্ছে শাকিব খান অভিনীত কোন চলচ্চিত্র। প্যান ইন্ডিয়া ছবির নতুন ট্রেন্ডে প্রবেশ করছে বাংলাদেশ। এর আগে টলিউডের দেব ও জিতের ছবি প্যান ইন্ডিয়া অর্থাৎ সর্বময় ভারতে মুক্তি পেয়েছে। এবারে পাবে বাংলাদেশের কোন মুভি।

এরই ভেতরে ভারতের বেনারস এ ছবিটির অধিকাংশ শুটিং শেষ করে দেশে ফিরেছে ছবিটির টিম। নির্মাতা অনন্য মামুন বলেন,‘আমরা বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির নতুন এক পদযাত্রা শুরু করলাম। ভবিষ্যতে হয়তো এমন প্যান ইন্ডিয়া মুভি করতে অনেকেই উদ্যোগ নেবে। কিন্তু ইতিহাসের পাতায় দরদের নামটি লেখা হয়ে থাকল।’

এদিকে বিগ বাজেটের এই মুভির বাংলাদেশ অংশের শুটিং হবে ১০ই ডিসেম্বর থেকে। সেখানে শুটিং করতে ভারতীয় টিমসহ ছবিটির প্রধান নায়িকা বলিউডের সোনাল চৌহানও আসবেন ঢাকায়। শাকিব খান এই প্রথম কোন ছবিতে দুই ভাষায় শুটিং ও ডাবিং করছেন।

এছাড়া তামিল, তেলেগু ফিল্ম এরিনার অনেকেই ছবিটির সাথে সংযুক্ত। তাই ছবিটির কাজ করতে গিয়ে এরই ভেতরে দক্ষিণের একটি চলচ্চিত্রের ব্যাপারে কথা হয়েছে শাকিবের সাথে। নির্মাতা অনন্য মামুন বলেন,‘খুব শিগগিরই দক্ষিণ ভারতের সিনেমায় দেখা যাবে শাকিব খানকে।’ প্যান ইন্ডিয়া ছবি প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘আমার দর্শকের জন্যই সবকিছু করা। আমি আগেও বলেছি মানহীন অনেকগুলো কাজ করার চাইতে, ছবির মতো ছবি বছরে একটি দু’টি করলেই যথেষ্ট এবং সেই পরিকল্পনাতেই আমরা এগোচ্ছি।’

ছবিটি দুই বাংলায় তো বটেই একইসাথে গোটা ভারতের প্রায় ৫ শতাধিক সিনেমা হলে মুক্তি পাবে। প্রথমবারের মতো বাংলাদেশি কোনো চলচ্চিত্র চীন ও রাশিয়ায় মুক্তি দেওয়া হবে। দুই দেশ মিলিয়ে প্রায় ১ হাজারেরও ওপরে থিয়েটারে মুক্তি দেওয়া হবে। সবকিছু ঠিক থাকলে ২০২৪ সালে ফেব্রুয়ারির মাঝামাঝিতে ‘দরদ’ ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।