পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের জায়ান্ট কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি (SQURPHARMA) ফিলিপাইনে নতুন একটি সহযোগী কোম্পানি খুলবে। কোম্পানিটির নাম হবে- স্যামসন ফার্মা ইনকরপোরেশন, ফিলিপিন্স।
স্যামসন ফার্মা ইনকরপোরেশন হবে স্কয়ার ফার্মার একটি সহযোগী প্রতিষ্ঠান। এর আগে স্কয়ার ফার্মা কেনিয়ায় ও একটি কারখানা স্থাপন করেছে। গত মার্চ মাসে কেনিয়ার ওই কারখানায় বাণিজ্যিকভাবে উৎপাদনও শুরু হয়েছে। তবে ফিলিপাইনে নতুন কোম্পানি খোলা হলেও আপাতত সেখানে কোনো কারখানা করছে না স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি। বাংলাদেশে তৈরি ওষুধ ফিলিপাইনের ওই কোম্পানির মাধ্যমে দেশটিতে বাজারজাত করা হবে। অর্থাৎ বাংলাদেশে তৈরি স্কয়ারের বিভিন্ন ধরনের ওষুধ ফিলিপাইনে বাজারজাত করবে স্যামসন ফার্মা নামের এই কোম্পানি।
গত সোমবার (২০ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির স্কয়ার ফার্মার পরিচালনা পর্ষদের বৈঠকে নতুন এই সহযোগী কোম্পানি খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্যামসন ফার্মা ইনকরপোরেশন, ফিলিপিন্স এ স্কয়ার ফার্মা ১০ লাখ ডলার (বর্তমান বিনিময় হারে প্রায় ১১ কোটি টাকা) বিনিয়োগ করবে। কোম্পানিটির প্রাথমিক বিনিয়োগের পরিমাণ হবে ২৫ লাখ ডলার বা প্রায় ২৭ কোটি ৫০ লাখ টাকা এতে ঋণ-মূলধন অনুপাত হবে ৬০ঃ ৪০। অর্থাৎ বিনিয়োগের ৬০ ভাগ বা ১৫ লাখ ডলার ঋণের মাধ্যমে যোগান দেওয়া হবে।
স্যামসন ফার্মা ইনকরপোরেশন, ফিলিপিন্স মূলতঃ ওষুধ বিতরণ ও বাজারজাতকরণের কার্যক্রম পরিচালনা করবে।
স্যামসন ফার্মা ইনকরপোরেশন, ফিলিপিন্স আগামী বছরের (২০২৪) এপ্রিল নাগাদ বাণিজ্যিক কার্যক্রম শুরু করবে বলে আশা করছে স্কয়ার ফার্মা।
আশ্চর্যজনক হলেও সত্য ওষুধ ও রসায়ন খাতের জায়ান্ট কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি(SQURPHARMA)কোম্পানিটি এত ভালো মানের হবার পরেও দেশের শেয়ার বাজারে কোম্পানিটি অবহেলিত।পক্ষান্তরে নামসর্বস্ব কোম্পানিগুলি দেশের শেয়ার বাজারে দাপট দেখিয়ে বেড়াচ্ছে।এতবড় একটি ভালো খবর আসার পরে ও কোম্পানিটি ফ্লোর প্রাইজ ছেড়ে লেনদেন হয়নি।স্কয়ার ফার্মা সহযোগী প্রতিষ্ঠান খুলবে,এই খবরের পরে ও ফ্লোরে ঘুমাচ্ছে কোম্পানিটি ,বিষয় টি ভাবতেই যেন কেমন মনে হয়,শেয়ার বাজারের লোকজন কি ভালো শেয়ারে বিনিয়োগ করা ভুলে গেল।