বাংলাদেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সবচেয়ে ভালো মানের স্বর্ণের ভরি ১,৭৫০ টাকা বাড়িয়ে ১,০৬,৩৭৬ টাকা নির্ধারণ করা হয়েছে। যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ।গতকাল শনিবার (১৮ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, রবিবার (১৯ নভেম্বর) থেকে নতুন দাম কার্যকর করা হবে।বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১,০৬,৩৭৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১,০১,৫৩৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৮৭,০১৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ৭২,৫৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে চলতি মাসের ৫ নভেম্বর ভরিতে ১,৭৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম ১,০৪,৬২৬ টাকা নির্ধারণ করে বাজুস। এছাড়া ২১ ক্যারেটের স্বর্ণের ভরি ৯৯,৯০২ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণের ভরি ৮৫,৬১৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ৭১,৩২৫ টাকা।
চলতি মাসে এ নিয়ে দুই দফা বাড়ল স্বর্ণের দাম। আর অক্টোবর মাসে চার দফায় বাড়ানো হয়েছিল স্বর্ণের দাম। গত ৪, ১১ ও ১৫ অক্টোবর স্বর্ণের দাম বাড়ানো হয়। তার আগের মাস সেপ্টেম্বরেও ২ দফায় বাড়ানো হয় স্বর্ণের দাম।
তবে রুপার দাম অপরিবর্তিত রেখেছে বাজুস। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরিরুপার দাম ১,৭১৫ টাকা, ২১ ক্যারেট রুপার দাম ১,৬৩৩ টাকা, ১৮ ক্যারেট রুপার দাম১,৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১,০৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
যা অবস্থা দাড়িয়েছে মুদ্রাস্ফীতির এই চাপে সাধারণ মানুষ আর সোনা ব্যবহার করতে পারবেনা।শুধু ব্যবহারকারী নয় সোনার এই লাগামহীন দাম বাড়ার ফলে তৃনমুল পর্যায়ের ছোট ছোট সোনার কারীগর(স্বর্ণকার)দের আদিম পেশা হুমকির মুখে দাড়িয়েছে।মুদ্রাস্ফীতির চাপে সাধারণ আমজনতার ক্রয় ক্ষমতা কমে যাবার ফলে তৃনমুল পর্যায়ের ছোট ছোট সোনার কারীগর(স্বর্ণকার)দের ব্যবসা বন্ধ করতে বাধ্য হবে।যা অবস্থা সোনার ব্যবসা আগামীতে বড় মাফিয়াদের হাতে চলে যাবে যার ফলে ভবিষ্যতে এই সোনার দাম লাগামহীন ঘোরা হবে।
রাজনৈতিক অস্থিরতা সহ নানাবিধ কারণে মানুষ এখন সোনা কিনে বিনিয়োগ করছেন। লাহামহীন দাম বাড়তে থাকায় এক শ্রেণির মানুষজন লাভের আশাতে সোনা কিনে জমাচ্ছেন। পাল্লা দিয়ে বাড়ছে সোনার দাম, তাতে বেচাকেনা কেমন জানতে চাইলে দেশের একটি নামকরা সোনার দোকানের বিক্রয় প্রতিনিধির সাথে কথা বললে জানান, মানুষ এখন সোনা কিনে স্টক করছে। তাই দাম বাড়লেও বিক্রি কমেনি।
স্বর্ণের দাম আবারও বেড়েছে, যা অবস্থা স্বর্ণের গহনা পরে বিয়ে করা হবেনা বুঝি আর ,এমন দুঃখের কথা বলে বলাবলি করছিল যমুনা শপিং মলে আসা তিন তরুণী । সন্ধার পরে টিভির ব্রেকিং নিউজ দেখে বন্ধুদের সাথে এমন কথা বলছিল তরুণীরা। বাস্তবতা আসলেই তাই, সার্বিক অর্থনৈতিক চাপে ভবিষ্যতে স্বর্ণের দাম কোথায় গিয়ে দাড়াবে সেটা কল্পনাও করা যাচ্ছেনা।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।