অর্থ লিপি

৮ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার ২৪ ভাদ্র ১৪৩৩

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক বাড়লেও লেনদেন কিছুটা কমেছে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আজ রবিবার (১ জুন) সপ্তাহের প্রথম কর্মদিবস দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের (ডিএসই) মূল্য সূচক বাড়লেও লেনদেন কিছুটা কমে আজকের লেনদেন শেষ হয়েছে।

আজ ডিএসইতে টাকার অংকে লেনদেন গতদিনের চেয়ে ১২.২৪ কোটি টাকা কমেছে।

আজ ডিএসইতে মোট ২৩৫.১৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত কর্ম দিবসে ডিএসইতে ২৪৭.৪২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল। আজ গত কর্ম দিবসের চেয়ে লেনদেন কম হয়েছে ১২.২৪৭ কোটি টাকার।

আজকের বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩০.৪৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৬৬৮.৪০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬.৪২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০৭৭.৭৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৭.৯৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭৪৭.৫৮ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪০২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের। এর মধ্যে দাম বেড়েছে ২০৩ টির, দাম কমেছে ১১২ টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ৮৭ টি কোম্পানির।

আজ ডিএসইতে দাম বৃদ্ধির শীর্ষ ২০ তালিকার ৮ টি খাতের শেয়ার ছিল। আজ দাম বাড়ার শীর্ষ তালিকায় ব্যাংক ও  টেক্সটাইল খাতের  আধিপত্য ছিল।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।