আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ফাইন্যান্স কোম্পানিআইন, ২০২৩ এর খসড়া অনুমোদন দিয়েছে । এই খসড়া আইন অনুযায়ী, কোনো ব্যক্তি বাতাঁর স্বার্থসংশ্লিষ্ট পক্ষ অথবা একই পরিবারের সদস্যরা আর্থিক প্রতিষ্ঠানের ১৫ % এর বেশি শেয়ার কিনতে পারবেন না।
মন্ত্রিসভার বৈঠকের সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।
বর্তমানে যাঁদের শেয়ার ১৫ শতাংশের বেশি আছে, সে বিষয়েও প্রস্তাবিত আইনে করণীয় ঠিককরে দেওয়া হয়েছে। এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এই আইন কার্যকরের দুই বছরেরমধ্যে অতিরিক্ত শেয়ার পরিবারের সদস্য নয় এবং ঐ কোম্পানিতে শেয়ারের সর্বোচ্চ সীমাধারণ করেন না, এমন ব্যক্তিদের কাছে হস্তান্তর করবেন। যদি না করা হয় তাহলে ঐ শেয়ারসরকারের অনুকূলে বাজেয়াপ্ত করা হবে।
প্রস্তাবিত আইনে পরিবারের সংজ্ঞাও নির্ধারণ করে দেওয়া হয়েছে। পরিবার বলতে স্ত্রী বাস্বামী, পিতা–মাতা, পুত্র–কন্যা, ভাইবোন এবং ঐ ব্যক্তির ওপর নির্ভরশীল সবাইকে বোঝাবে।
প্রস্তাবিত আইনে দুজন স্বতন্ত্র পরিচালকসহ ১৫ জন পরিচালক থাকা যাবে। প্রস্তাবিতআইনে বিভিন্ন অপরাধের সাজাও নির্ধারণ করে দেওয়া হয়েছে।