নারী শ্রম বাজারের ফলাফল সম্পর্কে জ্ঞানবৃদ্ধিতে অবদানের জন্য চলতি বছর অর্থনীতিতে নোবেল পেয়েছেন হার্ভার্ডের অধ্যাপক ক্লদিয়া গোল্ডিন। ২০২৩ সালের অর্থনীতি শাখার নোবেলজয়ী হিসেবে হার্ভার্ডের অধ্যাপক ক্লদিয়া গোল্ডিনের নাম ঘোষণা করেছে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স।
আজ সোমবার (৯ই অক্টোবর) স্থানীয় সময় বিকাল পৌনে ৪টার দিকে সুইডেনের রাজধানী স্টকহোমে ২০২৩ সালের অর্থনীতি শাখার নোবেলজয়ী হিসেবে মার্কিন এই অর্থনীতিবিদ ও অধ্যাপকের নাম ঘোষণা করে সুইডেনের রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স।
নারী শ্রম বাজারের ফলাফল সম্পর্কে জ্ঞানবৃদ্ধিতে অবদানের জন্য অধ্যাপক ক্লদিয়া গোল্ডিনকে এই সম্মাননা দেয়া হয়েছে।
প্রথা অনুযায়ী প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার শুরু হয় নোবেল বিজয়ীদের নাম ঘোষণা। সে অনুযায়ী প্রথম দিন চিকিৎসায় নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।