অর্থ লিপি

২৫ অক্টোবর ২০২৬ রবিবার ৯ কার্তিক ১৪৩৩

পাপনের জন্য ডি মারিয়ার অটোগ্রাফ যুক্ত আর্জেন্টাইন জার্সি!

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

মার্টিনেজের পর আরেক বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন ফরোয়ার্ড ডি মারিয়াকে ঢাকায় আনা হচ্ছে। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ এসেছিলেন ঢাকায়। এবারও ডি মারিয়াকে ঢাকায় আনছেন কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত। । গত বছর ঢাকায় এসে বেশ সাড়া ফেলে দিয়েছিলেন এভারটনের দীর্ঘদেহী এই গোলকিপার।

আগামী মে মাসের শেষের দিকে দেড় দিনের সফরে ডি মারিয়ার ঢাকায় আসার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এবার ডি মারিয়ার অটোগ্রাফ যুক্ত আর্জেন্টিনার জাতীয় দলের জার্সি যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপনের হাতে তুলে দেওয়ার অপেক্ষা।

পাপনের জন্য ডি-মারিয়ার অটোগ্রাফ-যুক্ত আর্জেন্টিনার-জার্সি

শতদ্রু দত্ত নিজেই এবার আর্জেন্টিনা গিয়ে সবকিছু চূড়ান্ত করে ফেলেছেন। সেখানে গিয়ে পাপনের জন্য অটোগ্রাফযুক্ত জার্সিও নিয়ে এসেছেন তিনি। এখন শুধু পাপনের হাতে তা তুলে দেওয়ার অপেক্ষা।

আরও পড়ুন…

লরিয়াস ওয়ার্ল্ড অ্যাওয়ার্ডের জন্য মনোনীত মেসি ও হালান্ড

শতদ্রু দত্ত জানান,‘ডি মারিয়ার অটোগ্রাফ যুক্ত জার্সি পাপন সাহেবের হাতে তুলে দেবো। এর জন্য তার সময় চেয়েছি। তিনি বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী তাই তার জন্য এটা আনা। আমি মার্চের শুরুতে তিন দিন ঢাকায় থাকবো। তখনই তার হাতে তুলে দিতে পারবো বলে আশা করছি।

তাছাড়া ডি মারিয়া মে মাসের শেষে ভারত ও বাংলাদেশে আসবে। স্পন্সরও তৈরি বলতে পারেন। ঢাকায় এসে এবার ৯০ ভাগ অনুষ্ঠান স্টেডিয়াম কেন্দ্রিক হবে। এছাড়া ঢাকায় এলে প্রধানমন্ত্রীকে নিজেই অটোগ্রাফ যুক্ত জার্সি দেবেন ডি মারিয়া।’

মে মাসের শেষে নির্দিষ্ট তারিখটা শিগগিরই ঠিক হবে বলে জানিয়েছেন কলকাতার এই ক্রীড়া উদ্যোক্ত।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।