অর্থ লিপি

২১ এপ্রিল ২০২৬ মঙ্গলবার ৮ বৈশাখ ১৪৩৩

প্রথম ২৪ ঘণ্টায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের গাড়ি ও টোলের সমাচার

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দরের কাওলা থেকে ফার্মগেট অংশ গত শনিবার (২রা সেপ্টেম্বর) উদ্বোধনের পর রবিবার (৩রা সেপ্টেম্বর) যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। গত ২৪ ঘণ্টায় (সোমবার ভোর ৬টা পর্যন্ত) যানবাহন চলাচল করেছে মোট ২২ হাজার ৮০৫টি আর টোল আদায় হয়েছে ১৮ লাখ ৫২ হাজার ৮৮০ টাকা। উড়ালসড়ক দিয়ে চলাচল করা যানবাহনের মধ্যে বেশিরভাগই প্রাইভেট কার ছিল।

আজ সোমবার (৪ঠা সেপ্টেম্বর) সকালে এসব তথ্য জানিয়েছেন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক এ এইচ এম এস আকতার। তিনি জানান, প্রথম দিন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলাচলকারী মোট গাড়ির ৯০ শতাংশের বেশি প্রাইভেট কার।

প্রথম দিনে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দরের কাওলা থেকে বনানী-মহাখালী হয়ে ফার্মগেট পর্যন্ত চলাচল করা গাড়ির সংখ্যাই ছিল বেশি; ১২ হাজার ২৪২টি। এছাড়াও কুড়িল থেকে বনানী হয়ে ফার্মগেটে গেছে ২ হাজার ৪২৫টি, বনানী থেকে কুড়িল হয়ে কাওলা গেছে ২ হাজার ৮৯২টি এবং ফার্মগেট থেকে মহাখালী-বনানী-কুড়িল হয়ে কাওলা ৫ হাজার ২৪৬টি যানবাহন।

প্রথম দিনে ব্যক্তিগত গাড়ির প্রাধান্য থাকলেও গণপরিবহন খুব একটা চলতে দেখা যায়নি। মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশাসহ দুই ও তিন চাকার কোনো যান চলবে না, পথচারী চলাচলও নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।