অর্থ লিপি

৮ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার ২৪ ভাদ্র ১৪৩৩

নেপালে ও পাকিস্তানকে দিয়ে আজ এশিয়া কাপ শুরু

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আজ বিকেল ৩ টা ৩০ মিনিটে শুরু হতে যাচ্ছে ২০২৩ এর  এশিয়ার ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াই এশিয়া কাপ ক্রিকেট ২০২৩ যা শুরু হচ্ছে  এশিয়া কাপে প্রথম ম্যাচ পাকিস্তান ও নেপালের মধ্যকার ম্যাচ দিয়ে, পাকিস্তানের মুলতান আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

নেপাল বিপক্ষে প্রথম ম্যাচের একাদশ আগেভাগেই ঘোষণা করল পাকিস্তান। ইতিহাস ও পরিসংখ্যানে তুলনামূলক পিছিয়ে থাকা দল হলেও নেপালকে যে পাকিস্তান হালকাভাবে নিচ্ছে না, সেটা ঘোষিত একাদশেই স্পষ্ট। প্রথম ম্যাচের জন্য শক্তিশালী দলই দিয়েছে স্বাগতিকেরা।

প্রথম ম্যাচে পাকিস্তান দ্বিতীয় স্পিনার হিসেবে মোহাম্মদ নেওয়াজ ও উসামা মিরের মধ্যে কাকে বেছে নেবে, সেদিকে চোখ ছিল অনেকের। তবে উসামাকে টপকে প্রথম ম্যাচের জন্য সুযোগ পেয়েছেন নেওয়াজই। ফাস্ট বোলারদের মধ্যে বিবেচনায় ছিলেন ফাহিম আশরাফও। তবে প্রথম ম্যাচে শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও হারিস

এশিয়া কাপের ঘরের দর্শকদের সামনে প্রথম ম্যাচ খেলা নিয়ে পাকিস্তান অধিনায়ক বাবর বলেছেন, ‘মুলতানের দর্শকদের সামনে খেলাটা সব সময় দারুণ ব্যাপার। এই শহরে এশিয়া কাপ শুরু করা নিয়ে আমরা দারুণ রোমাঞ্চিত।’

নেপালের বিপক্ষে পাকিস্তানের একাদশ

ফখর জামান, ইমাম উল হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, আগা সালমান, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নেওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফ।

 

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।