অর্থ লিপি

৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার ২৩ ভাদ্র ১৪৩৩

ডিমের দাম ডজনে ১০ টাকা বেড়েছে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

এক সপ্তাহের ব্যবধানে রাজধানী ঢাকার বাজারে ডিমের দাম ডজনে ১০ টাকা পর্যন্ত বেড়েছে। রমজান মাস শেষে ডিমের চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গেই বাজার চড়া হতে শুরু করেছে।

বিক্রেতারা বলছেন, বাজারে সরবরাহ কম থাকার কারণে ডিমের দাম বেড়েছে।

গতকাল বুধবার (১৭ই এপ্রিল) রাজধানীর মিরপুর ১১, মগবাজার, মালিবাগ বাজার ঘুরে দেখা গেছে, এসব বাজারে প্রতি ডজন ফার্মের মুরগির বাদামি রঙের ডিম বিক্রি হচ্ছে ১২৫ থেকে ১৩০ টাকায়। এক সপ্তাহ আগে এই ডিমের দাম ছিল ১১৫ থেকে ১২০ টাকা। অন্যদিকে ফার্মের মুরগির সাদা রঙের ডিম বিক্রি হচ্ছে ডজন ১১৫ থেকে ১২০ টাকায়। গত সপ্তাহে যা ছিল ১১০ থেকে ১১৫ টাকা; অর্থাৎ সাদা ডিমের দাম বেড়েছে ডজনে ৫ টাকা। এ ছাড়া প্রতি ডজন দেশি মুরগি ও হাঁসের ডিম বিক্রি হচ্ছে কমবেশি ২০০ টাকায়।

মিরপুরের অনেকে এলাকায় গত মজ্ঞলবার ও বুধবার দোকানিরা ডিম বিক্রি বন্ধ রেখেছে। ক্রেতারা জানায়, ডিম আছে বাজারে ও দোকানে কিন্তু সরিয়ে রেখেছে, বিক্রি করছে না।

অন্যদিকে মিরপুর ১১ বাজারের ডিম বিক্রেতারা জানায় ঈদের পর পাইকারি বাজার থেকে বাড়তি দামে ডিম কিনতে হচ্ছে। পাইকারি বাজারে ডিমের সরবরাহও কম, ফলে ডিমের দাম বেড়েছে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।