অর্থ লিপি

২৪ অক্টোবর ২০২৬ শনিবার ৮ কার্তিক ১৪৩৩

ডিএসইর সূচক টানা পতনের পরে কিছুটা ঘুরে দাড়ালো

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আজ মঙ্গলবার ৮ই আগস্ট ২০২৩, সপ্তাহের ৩য়  দিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের (ডিএসই) মূল্য সূচক বাড়লেও লেনদেন কমেছে অনেক। আজ ডিএসইর লেনদেন নেমে গিয়েছে ৪০০ কোটির নিচে।

আজ ডিএসইতে ৩৮৫ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আজ ডিএসইতে গতদিনের চেয়ে ৮২.৭৭ কোটি  টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে মোট লেনদেন হয়েছিল ৪৬৮ কোটি ৫০ লাখ টাকার।

সার্বিকভাবে আজকের বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৫.৯১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬৩১৫.৫৭ পয়েন্টে। অন্য সূচক গুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪.৮২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৭১.০৯ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক ১০.৪১  পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২১৪৮.৮১ পয়েন্টে।

ডিএসইর দাম বাড়ার শীর্ষ ২০ টি কোম্পানির শেয়ার

 

আজ ডিএসইতে মোট ৩৩৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে মাত্র ১১০ টির, দাম কমেছে ৫২ টির এবং দাম অপরিবর্তিত ছিল ১৭৫ টি কোম্পানির।

আজ ডিএসইর সূচকের টানা পতনের পরে কিছুটা ঘুরে দাড়ালো।তবে সূচক বাড়লেও লেনদেন নেমে গিয়েছে ৪০০ কোটির নিচে।এখন দেখার বিষয় আগামীতে বাজার কেমন আচরণ করে ।

আজকের বাজারের একটি উল্লেখযোগ্য বিষয় ছিল বহুদিন পরে DSE30 সূচক ১০.৪১ পয়েন্ট বেড়েছে ।বাজারে যদি শুধুমাত্র DSE30 সূচকের শেয়ারগুলির সাভাবিক লেনদেন হত তাহলে বাজারের প্রতি মানুষের আস্থা বেড়ে যেত।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।