অর্থ লিপি

৩০ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার ১৭ বৈশাখ ১৪৩৩

আমার গ্রাম, আমার শহর প্রকল্প পাস

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ক্ষমতাসীন আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের একটি প্রকল্প পাস করা হয়েছে। গ্রামে শহরের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে ২০১৮ সালে ‘আমার গ্রাম, আমার শহর: পাইলট গ্রাম উন্নয়ন’ নামে এই কর্মসূচি হাতে নেওয়ার কথা বলেছিল দলটি। মেয়াদের শেষ দিকে এসে প্রকল্পটি পাস করা হয়। এ জন্য সরকারের ব্যয় হবে ৮০০ কোটি টাকা।

গতকাল মঙ্গলবার ঢাকায় শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি পাস করা হয়। সভায় প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা সভাপতিত্ব করেন। সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের জানান, এই প্রকল্প চলতি জুলাই মাসে শুরু হয়ে ২০২৬ সালের জুন মাসে শেষ হবে। স্থানীয় সরকার বিভাগের আওতায় এই প্রকল্পের মাধ্যমে সারা দেশ থেকে বাছাই করে ১৫টি গ্রামের উন্নয়ন করা হবে। প্রকল্পটির আওতায় সড়ক উন্নয়ন ও হাটবাজারসহ অবকাঠামোর উন্নয়ন হবে।

একনেক সভায় গতকাল ১৮ হাজার ১০ কোটি টাকার মোট ১৫টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকার অর্থায়ন করবে ১২ হাজার ১৯২ কোটি ৭ লাখ টাকা, বৈদেশিক উৎস থেকে নেওয়া হবে ৫ হাজার ২৩৩ কোটি ৪৩ লাখ টাকা। এ ছাড়া সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন থাকবে ৫৮৪ কোটি ৬২ লাখ টাকা।

অনুমোদিত প্রকল্পগুলো হচ্ছে: ৫ হাজার ৭৫৩ কোটি টাকার বড়পুকুরিয়া-বগুড়া-কালিয়াকৈর ৪০০ কেভি লাইন; ৩৮০ কোটি টাকার বঙ্গবন্ধু শেখ মুজিব ফিল্ম সিটি (২য় পর্যায়); ২ হাজার ৩৬ কোটি টাকার সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় (এসএমইউ) স্থাপন; ৪ হাজার ১৬৮ কোটি টাকার জিনাই, ঘাঘট, বংশী ও নাগদা নদ-নদীর প্রবাহ পুনরুদ্ধারের জন্য শুষ্ক মৌসুমে নদীর প্রবাহ নিশ্চিতকরণ, নৌপথের উন্নয়ন ও বন্যা ব্যবস্থাপনা; ৬৮ কোটি টাকার উলিপুর (হেলিপ্যাড মোড়)-চিলমারী (গুনাইগাছ) সংযোগ সড়ক নির্মাণ; ৭০ কোটি টাকার বেসরকারি ভবনসমূহের রেজিলিয়েন্সের (স্থিতিস্থাপকতা/সহনশীলতা) জন্য ডিজাইন ও নির্মাণের গুণগত মান বৃদ্ধিকরণ; ১ হাজার ১৯৬ কোটি টাকার পার্বত্য চট্টগ্রামে সমন্বিত ও টেকসই পৌর পানি সরবরাহ ও স্যানিটেশন; ২৭৯ কোটি টাকার বাংলাদেশ সুপ্রিম কোর্টের জন্য রেকর্ড ভবন নির্মাণ; ৩৪৯ কোটি টাকার বরিশাল, ভোলা, ঝালকাঠি ও পিরোজপুর জেলা সেচ উন্নয়ন প্রকল্প।

এ ছাড়া ৫৪৮ কোটি টাকার ডাবল লিফটিং পদ্ধতিতে পদ্মা নদীর পানি বরেন্দ্র এলাকায় সরবরাহ ও সেচ সম্প্রসারণ; ৩৯৯ কোটি টাকার টিস্যু কালচার ল্যাবরেটরি কাম হর্টিকালচার সেন্টার স্থাপন ও উন্নয়ন; ৫৮৯ কোটি টাকার ভূমি পুনরুদ্ধারের লক্ষ্যে উড়িরচর-নোয়াখালী ক্রস ড্যাম নির্মাণ; ৫৬২ কোটি টাকার চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার পোল্ডার নং-৭২-এর ক্ষতিগ্রস্ত বাঁধের স্থায়ী পুনর্বাসনসহ ঢাল সংরক্ষণ এবং ৮১৪ কোটি টাকার নতুন খাদ্যগুদাম ও আনুষঙ্গিক সুবিধাদি নির্মাণ প্রকল্প রয়েছে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।