অর্থ লিপি

৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার ২৩ ভাদ্র ১৪৩৩

বেক্সিমকো সুকুক বন্ডের প্রথমার্ধের মুনাফা ঘোষণা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি বেক্সিমকো লিমিটেডের গ্রিন সুকুক আল ইসতিসনার ট্রাস্টি ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) তৃতীয় বছরের প্রথমার্ধে (২৩ ডিসেম্বর ২০২৩ থেকে ২২ জুন ২০২৪) ৬ মাসের জন্যে বিনিয়োগকারীদেয ৪.৫৫ শতাংশ হারে রিটার্নের সুপারিশ করেছে। এজন্য যোগ্য সুকুকধারী নির্ধারণে রেকর্ড তারিখ ধরা হয়েছে ২৩ জুন।

উল্লেখ্য, এর আগে দ্বিতীয় বছরের দ্বিতীয়ার্ধে (২৩ জুন ২০২৩ থেকে ২২ ডিসেম্বর ২০২৩) বিনিয়োগকারীদের জন্য ৫.৫৫ শতাংশ হারে রিটার্নের সুপারিশ করেছে। দ্বিতীয় বছরের প্রথমার্ধে বিনিয়োগকারীদের জন্য ৫.৫০ শতাংশ হারে রিটার্নের সুপারিশ করেছিল করপোরেট বন্ডটির ট্রাস্টি। সুকুকটির অভিহিত মূল্য ১০০ টাকার ওপর রিটার্ন নির্ধারণ করা হয়।

পাঁচ বছর মেয়াদি সুকুকটির রিটার্ন ছয় মাস অন্তর দেয়া হয়। এক্ষেত্রে রিটার্ন নিধারণ করা হয় ৯ শতাংশ ভিত্তিমূল্যের সঙ্গে মুনাফা মার্জিন যোগ করে। ২০২২ সালে বেক্সিমকো লিমিটেডের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ঘোষিত লভ্যাংশ ও ভিত্তিমূল্যের ব্যবধানের ১০ শতাংশ মার্জিন হিসাবে নির্ধারণ করা হয়। যদি লভ্যাংশের হার ভিত্তিমূল্যের সমান বা কম হয় সেক্ষেত্রে ভিত্তিমূল্যের হিসাবে রিটার্ন দেয়া হয়। আর লভ্যাংশ ৯ শতাংশের বেশি হলে তার ১০ শতাংশ সুকুকের মুনাফার সঙ্গে যুক্ত করা হয়।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।