জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল কোর্সে ভর্তির দ্বিতীয় পর্যায়ের আবেদন আজ বুধবার (৮ই নভেম্বর) থেকে শুরু হবে। ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে দ্বিতীয় পর্যায়ের এ আবেদন শুরু হবে আজ বিকেল থেকে। সংবাদ বিজ্ঞপ্তি pdf ডাউনলোড
জাতীয় বিশ্ববিদ্যালয় বলেছে, প্রফেশনাল কোর্সে ভর্তি–ইচ্ছুকদের মধ্যে যাঁরা প্রাথমিক আবেদন করতে পারেননি অথবা প্রাথমিক আবেদন করেও কলেজ কর্তৃক তা নিশ্চয়ন করা হয়নি, তাঁদের জন্য এ ভর্তি কার্যক্রমে দ্বিতীয় পর্যায়ের অনলাইন প্রাথমিক আবেদন ৮ই নভেম্বর বিকেল ৪টা থেকে শুরু হবে। আবেদন চলবে ১৩ই নভেম্বর দিবাগত রাত ১২টা পর্যন্ত।
আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফরম পূরণ করতে হবে। ভর্তি–সংক্রান্ত বিস্তারিত তথ্য ভর্তিবিষয়ক এই ওয়েবপেইজ থেকে জানা যাবে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।